শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ঐতিহ্যবাহী লাঠিখেলা আবহমান বাংলার হাজার বছরের প্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্য : নিতাই রায় চৌধুরী ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের ফোনে আড়িপাতার অভিযোগ, গ্রেপ্তার চিফ অব স্টাফ বুকে তীব্র ব্যথা, হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী আরিফুল হক দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা জারি মোংলা বন্দর হবে দক্ষিণ এশিয়ার অন্যতম আধুনিক অর্থনৈতিক কেন্দ্র: নৌপরিবহনমন্ত্রী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস শনিবার, সরকারি ছুটি পাবেন না যারা ​শার্শায় দেশীয় তৈরি ওয়ান শুটার পিস্তল উদ্ধার ​ জলবায়ু ঝুঁকিতে ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ, তিন-চতুর্থাংশ বাংলাদেশে ভারতের পাঞ্জাবে চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন শিক্ষানবিশ চালকদের জন্য নতুন নির্দেশনা বিআরটিএর

কয়রায় এনসিপির দুই মাস মেয়াদি আহ্বায়ক কমিটি গঠন

  • প্রকাশিত সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ১৬ পড়েছেন
কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে আগামী দুই মাসের জন্য নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে অ্যাডভোকেট মো. আবুবকর সিদ্দিককে আহ্বায়ক এবং নাসরুল্লাহ শরীফকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
সম্প্রতি খুলনা জেলা এনসিপির আহ্বায়ক হাফেজ মাহমুদুল হাসান ফায়জুল্লাহ, সদস্য সচিব আরিফুজ্জামান উজ্জল এবং সাংগঠনিক সম্পাদক জায়েদুর রহমান প্রিন্সের যৌথ স্বাক্ষরে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মোক্তার হোসেন। যুগ্ম আহ্বায়ক করা হয়েছে এম. এম. আব্দুল ওহাব, আব্দুল কাদের রাজু ও মো. জাহাঙ্গীর আলমকে।
এ ছাড়া সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে আজহারুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব হিসেবে মো. শরীফুল ইসলাম, মো. আব্দুর রহিম ও শায়েখ ফরিদ উদ্দিন দায়িত্ব পেয়েছেন। কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন অধ্যক্ষ মো. জিল্লুর রহমান। সহ-সাংগঠনিক দায়িত্বে রয়েছেন মো. রাসেল আহমেদ এবং দপ্তর সম্পাদক করা হয়েছে আতাউর রহমানকে।
দলীয় সূত্রে জানা গেছে, আগামী দুই মাস এ আহ্বায়ক কমিটি কয়রা উপজেলায় দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা এবং দলীয় কর্মকাণ্ডে গতিশীলতা আনার লক্ষ্যে কাজ করবে।
নতুন এ কমিটির মাধ্যমে কয়রায় জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত ও সুসংহত হবে বলে দলীয় নেতাকর্মীরা প্রত্যাশা করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT