রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

খুলনা বিএনপি’র ৭ দিনের কর্মসূচি শুরু : আজ বর্ণাঢ্য শোভাযাত্রা

  • প্রকাশিত সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ২৭ পড়েছেন

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাত দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে মহানগর বিএনপি। কর্মসূচির মধ্যে রয়েছে ঐতিহাসিক ৭ নভেম্বরের ওপর আলোকচিত্র প্রদর্শনী, সমাবেশ ও বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা এবং শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা। আজ ৭ নভেম্বর শনিবার সূর্য্যদয়ের সাথে সাথে সকল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বিকেল ৩টায় জিয়াহল চত্ত¡রে মহানগর ও জেলা বিএনপি উদ্যোগে যৌথ সমাবেশ ও পরে বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৬টায় বিভিন্ন স্থানে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে জিয়া হল চত্বর ও শহীদ হাদিস পার্কে, জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে সোনাডাঙ্গা বাসস্ট্যান্ডে, জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে রূপসার ট্রাফিক মোড়ে এবং জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে চিত্রালী বাজারে এসব প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
১০ নভেম্বর, মঙ্গলবার: খালিশপুর থানা বিএনপি’র উদ্যোগে বিকেল ৩টায় স্থানীয় কেসিসি সুপার মার্কেটে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
১১ নভেম্বর, বুধবার: দৌলতপুর থানা বিএনপি’র উদ্যোগে সন্ধ্যা ৬টায় ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
১৩ নভেম্বর, শুক্রবার: জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস), খুলনা মহানগরের উদ্যোগে শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। দুপুর আড়াইটায় খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হল ও লিয়াকত আলী মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
১৪ নভেম্বর, শনিবার: সোনাডাঙ্গা থানা বিএনপি’র উদ্যোগে বিকেল ৩টায় কেডিএ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
১৫ নভেম্বর, রোববার: সদর থানা বিএনপি’র উদ্যোগে বিকেল ৩টায় খুলনা প্রেসক্লাবে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
১৬ নভেম্বর, সোমবার: খানজাহান আলী থানা বিএনপি’র উদ্যোগে বিকেল ৩টায় ফুলবাড়ীগেটে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এদিকে জাতীয় বিপ্লব ও সংহতি সফল করতে শুক্রবার বিকেল ৪টায় মহানগর বিএনপি’র ফলোআপ সভা দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। মহানগর বিএনপি’র সভাপতি ও কেডিএর চেয়ারম্যান এড. শফিকুল আলম মনার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক শফিকুল আলম তুহিনের পরিচালনায় সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য সৈয়দা নার্গিস আলী, শেখ সাদী, মোঃ মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, কে এম হুমায়ুন কবীর, হাফিজুর রহমান মনি, মুর্শিদ কামাল, এড. মোহাম্মাদ আলী বাবু, রেহানা ঈসা, কাজী মাহমুদ আলী, আসাদুজ্জামান আসাদ, হাবিবুর রহমান বিশ্বাস, আবু সাঈদ হাওলাদার আব্বাস, শেখ মজিবর রহমান, আলমগীর হোসেন, ইঞ্জি, নুরুল ইসলাম বাচ্চু, মিজানুর রহমান মিলটন, প্রফেসর জয়নাল আবেদীন, আনসার আলী, ইস্তিয়াক আহমেদ ইস্তি, কাজী আব্দুল জলিল, আবু দাউদ দ্বীন মোহাম্মাদ প্রমুখ।
সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি সফল করতে সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহবান জানানো হয়। বিশেষ করে আজকের শোভাযাত্রায় যথাসময়ে সকলকে উপস্থিত থাকার আহবান জানানো হয়। সভা থেকে বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মসূচি সফল করায় সর্বস্তরের নেতাকর্মী ও খুলনাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT