মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন

সাতলায় পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান ও উদ্বোধন সভা

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ পড়েছেন

বিশেষ প্রতিনিধি : বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়ন পরিষদ ও লাল শাপলার পর্যটন কেন্দ্র এলাকা পরিস্কার -পরিচ্ছন্নতা অভিযান ও উদ্বোধন সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় সাতলার লাল শাপলা পর্যটন কেন্দ্র ও সাতলা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স এলাকায় এ পরিচ্ছন্নতা অভিযান ও উদ্বোধন সভার আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন, উজিরপুরের আয়োজনে এবং ১নং সাতলা ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে অনুষ্ঠিত এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন সাতলা ইউনিয়নের প্রশাসক ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার সুমন চৌধুরী, সাতলা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ আতিকুল ইসলাম নান্নু বালী, ইসলামি আন্দোলন উজিরপুর উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি মোঃ মোজাম্মেল হক বালী, ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা খোকন বিশ্বাস, ইউনিয়ন কম্পিউটার কাম অপারেটর শংকর রায়, ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মোঃ সোভোন মোল্লা, মোঃ মোস্তফা মিয়া, মোঃ শরিফুল বালী সুভাষ সমদ্দার, ইউনিয়ন গ্রাম পুলিশ গন ও লাল শাপলার ঘাটে কর্মরত মাঝিগন সহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ।
কর্মসূচির অংশ হিসেবে লাল শাপলার পর্যটন কেন্দ্র ও এর আশপাশের এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। এ সময় পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা এবং পর্যটনকেন্দ্রের সৌন্দর্য রক্ষায় স্থানীয়দের সচেতন করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
আয়োজকরা জানান, সাতলার লাল শাপলা পর্যটন কেন্দ্রকে পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন রাখতে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি স্থানীয় জনগণ ও পর্যটকদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা হবে।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT