মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০১০

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ১ পড়েছেন

ডেস্ক রিপোর্ট : এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১০ জন।

মঙ্গলবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্যমতে, নতুন ছয়জনসহ চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩৯ জনে। আর চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৪০ হাজার ৯০৯ জনে।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া নতুন ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৯৪৩ জন, চট্টগ্রাম বিভাগে ২৪৫ জন, খুলনা বিভাগে ২৩৫ জন, বরিশাল বিভাগে ২১৯ জন, রাজশাহী বিভাগে ২১৯ জন, রংপুর বিভাগে ৬৫ জন, ময়মনসিংহ বিভাগে ৬০ জন এবং সিলেট বিভাগে ২৪ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয়জনের মধ্যে পাঁচজন ঢাকা বিভাগের এবং একজন বরিশাল বিভাগের।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ৩ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৪০ হাজার ৯০৯ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৫৯৪ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৫ হাজার ৮৭৬ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT