শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন কুঁড়ির সেরা ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির আমন্ত্রণপত্র দিলেন প্রধানমন্ত্রী খুমেক হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) ডাঃ মোস্তফা কামাল প্রধানমন্ত্রীকে নিজ হাতে লেখা কোরআন উপহার দিলেন ৯ বছরের শিশু কৃষিতে সফল উপকূলের নারীরা ভেরি বাধ ভাঙ্গার আতঙ্ক, এখনো ঘুমাতে পারে না উপকূলের মানুষ ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

যশোরে রচনা ও কিরাতুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

  • প্রকাশিত সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১১৩ পড়েছেন
যশোর অফিস : যশোরের উন্নয়নের কারিগর, সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের জীবন ও কর্ম স্মরণে রচনা ও কিরাতুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে প্রেসক্লাব যশোরে অডিটোরিয়ামে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) আলহাজ্ব অনিন্দ্য ইসলাম অমিত। তিনি তার বক্তব্যে তরিকুল ইসলামের রাজনৈতিক প্রজ্ঞা, সততা, জনকল্যাণমূলক কর্মকাণ্ড ও যশোরের সার্বিক উন্নয়নে তার অবদানের কথা তুলে ধরেন। পাশাপাশি নতুন প্রজন্মকে আদর্শ রাজনীতি ও নৈতিক শিক্ষার পথে অনুপ্রাণিত হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যশোর আমিনিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতী মোঃ সাখাওয়াত হোসেন । এতে যশোর সদর উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা রচনা ও কিরাতুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং মরহুম তরিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, প্রতি বছর এ ধরনের আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে মননশীলতা, ধর্মীয় চর্চা এবং নৈতিক মূল্যবোধের বিকাশে কাজ করার লক্ষ্য তাদের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT