শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন কুঁড়ির সেরা ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির আমন্ত্রণপত্র দিলেন প্রধানমন্ত্রী খুমেক হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) ডাঃ মোস্তফা কামাল প্রধানমন্ত্রীকে নিজ হাতে লেখা কোরআন উপহার দিলেন ৯ বছরের শিশু কৃষিতে সফল উপকূলের নারীরা ভেরি বাধ ভাঙ্গার আতঙ্ক, এখনো ঘুমাতে পারে না উপকূলের মানুষ ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

যশোরে অ্যাম্বুলেন্সের ধাক্কায় নারী আহত, হাসপাতালে ছেলের মৃত্যু

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৯১ পড়েছেন
যশোর প্রতিনিধি : যশোরে অ্যাম্বুলেন্সের সঙ্গে সিএনজির সংঘর্ষে সিমা ধর (৬৫) নামে এক নারী আহত হয়েছেন। আহত মাকে দেখতে হাসপাতালে এসে হার্ট অ্যাটাকে মারা গেছেন তার ছেলে পলাশ ধর (৪৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১৭ নভেম্বর) বিকেল আনুমানিক ৪টার দিকে সিমাধর বাড়ি থেকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে বের হন। পথে চুড়ামনকাটি এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি অ্যাম্বুলেন্স সিএনজিচালিত যানটিকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন।
হাসপাতাল সূত্র জানায়,আহত সিমাধরকে দেখতে তার ছেলে শ্রী পলাশ ধর হাসপাতালের বিছানার সামনে গেলে মায়ের রক্ত দেখে মাথা ঘুরে মাটিতে পড়ে যান। তাৎক্ষণিকভাবে তাকে জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হার্ট অ্যাটাক করে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় জড়িত অ্যাম্বুলেন্সটির পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT