শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

মোল্লাহাটে ফার্নিচারের দোকানে অগ্নিকাণ্ড, ৫ লাখ টাকার ক্ষতি

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ১১ পড়েছেন

বাগেরহাট প্রতিনিধি ‌: বাগেরহাটের মোল্লাহাটে একটি ফার্নিচারের দোকানে অগ্নিকাণ্ডে মূল্যবান কাঠ, মেশিন, বিভিন্ন সরঞ্জাম ও দোকানঘর পুড়ে প্রায় ৪ থেকে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দোকান মালিক।
বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার দারিয়ালা বাজারে মাছুম হালদারের ফার্নিচারের দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

দোকান মালিক মাছুম হালদার জানান, প্রতিদিনের মতো ঘটনার দিন রাতেও দোকান বন্ধ করে তিনি বাড়িতে চলে যান। পরে কে বা কারা শত্রুতার জেরে তার দোকানে আগুন ধরিয়ে দেয় বলে তিনি অভিযোগ করেন। আগুন দেখতে পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে পানি দিয়ে নেভানোর চেষ্টা করেন। তাদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে এর আগেই দোকানের মূল্যবান কাঠ, মেশিন, বিভিন্ন সরঞ্জামসহ ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে আনুমানিক ৪ থেকে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
এ ঘটনায় অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান মাছুম হালদার।

এ বিষয়ে মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাদাৎ হোসেন বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ওই রাতেই ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেছি। দোকান মালিক লিখিত অভিযোগ করলে তদন্তপূর্বক যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT