শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

মোল্লাহাটে ইমামের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীদের বলাৎকারের অভিযোগ

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ২১ পড়েছেন

বাগেরহাট প্রতিনিধি ‌: বাগেরহাটের মোল্লাহাটে মাফিজ খন্দকার (২৬) নামে এক মসজিদের ইমাম ও মক্তবের শিক্ষকের বিরুদ্ধে একাধিক শিশু শিক্ষার্থীকে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। উপজেলার চরকুলিয়া মহিলা দাখিল মাদ্রাসা কম্পাউন্ডের মসজিদে ইমামতির পাশাপাশি মক্তবে শিশুদের পাঠদান করতেন তিনি। এ ঘটনায় ভুক্তভোগী শিশুদের পরিবারের সদস্যরা দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।
ভুক্তভোগী এক শিশুর মা অভিযোগ করে বলেন, ওই ইমাম তার শিশু ছেলেকে জোরপূর্বক বলাৎকার করেছেন। তার অভিযোগ, আরও অনেক শিশু একইভাবে নির্যাতনের শিকার হয়েছে। এমনকি অভিযুক্ত ব্যক্তি নিজে নির্যাতনের পাশাপাশি এক শিশুকে দিয়ে অন্য শিশুর ওপরও একই ধরনের অপরাধ করিয়েছেন। তিন দিন আগে তার ছেলেসহ দুই শিশুকে নির্যাতনের সময় স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করেন বলে তিনি জানতে পারেন। এরপর বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সালিশের উদ্যোগ নেওয়া হলে ঘটনাটি প্রকাশ্যে আসে। ওই ঘটনায় মাফিজ হুজুরের ভাতিজা ও মামাতো ভাই আমার দুই ছেলেকে হত্যার হুমকি দিয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

ভুক্তভোগী শিশুর চাচা অন্য একটি মসজিদের ইমাম হাফেজ বাবুল খন্দকার বলেন, কোনো আলেমের দ্বারা এমন জঘন্য অপরাধ কোনোভাবেই কাম্য নয়। এ ঘটনার যথাযথ বিচার হওয়া জরুরি। তিনি আরও বলেন, মোল্লাহাটের ইমামদের পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা, ঘৃণা ও প্রতিবাদ জানাচ্ছি। অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। শিশুটির চাচিসহ আরও কয়েকজন একই ধরনের বক্তব্য দিয়ে বিচার দাবি করেন।

ওই মসজিদের সাধারণ সম্পাদক সাইফুল সরদার বলেন, শিশু-কিশোররা মাফিজ হুজুরকে হাতেনাতে আটক করার পর তিনি মোবাইল ফোনে তাকে কল করে তওবা করার সুযোগ দেওয়ার অনুরোধ করেন। খবর পেয়ে তিনি মসজিদে গিয়ে দেখেন, ছেলেরা তাকে আটকে রেখেছে। পরে তাদের সরিয়ে দিলে অভিযুক্ত ব্যক্তি নিজের অপরাধ স্বীকার করেন বলে দাবি করেন তিনি। এরপর থেকে তাকে মসজিদে আসতে নিষেধ করা হয়েছে।
সাইফুল সরদার আরও বলেন, অভিযুক্তের বিচারের দাবিতে মঙ্গলবার মসজিদে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। তবে অভিযুক্ত ব্যক্তি ওই বৈঠকে উপস্থিত না হয়ে বিষয়টি ভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন তিনি। এ নিয়ে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তারপরও বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।
মসজিদ কমিটির সভাপতি সিকদার নাসির উদ্দিনসহ কয়েকজন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিও একই ধরনের অভিযোগ ও বক্তব্য দিয়েছেন।
এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত মাফিজ খন্দকারের বাড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি। ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
শিশুদের নিরাপত্তা ও সুরক্ষার স্বার্থে অভিযোগের নিরপেক্ষ তদন্ত, ভুক্তভোগীদের সুরক্ষা এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT