শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন

মোল্লাহাটে অবৈধ বালু উত্তোলন, অভিযানে পাইপ বিনষ্ট

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ২৩ পড়েছেন

বাগেরহাট প্রতিনিধি ‌: বাগেরহাটের মোল্লাহাটে আঠারো বাকি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজারের পাইপ ভেঙে বিনষ্ট করা হয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার আঠারো বাকি নদীতে এ অভিযান পরিচালিত হয়। উপজেলার চরকান্দী গ্রামের মোহাম্মদ আলী শেখ নদী থেকে ড্রেজার মেশিনের সাহায্যে অবৈধভাবে বালু উত্তোলন করে নিজের বাড়িতে নিয়ে যাচ্ছিলেন বলে জানা গেছে।
এ ঘটনায় অভিযান পরিচালনা করেন মোল্লাহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হাতুল জান্নাত। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত পাইপ ভেঙে অকেজো করে দেওয়া হয়।
নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT