শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

পাইকগাছায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

  • প্রকাশিত সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ১৪ পড়েছেন
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে অভিযান চালিয়ে ৬০৫ পিস ইয়াবাসহ মনিরুজ্জামান মোড়ল (২৬) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার রেজাকপুর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. হাসানুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে রেজাকপুর গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় এলাকার মো. গফফার মোড়লের ছেলে মনিরুজ্জামান মোড়লকে আটক করা হয়। পরবর্তীতে তাঁর দেহ তল্লাশি করে ৬০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযান শেষে গ্রেপ্তার মনিরুজ্জামানকে আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে পাইকগাছা থানায় সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হাসানুজ্জামান জানান, উদ্ধার করা ইয়াবার ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাইকগাছা থানায় মামলার প্রস্তুতি চলছে। থানার অফিসার ইনচার্জ শেখ আব্দুল আউয়াল কবির বলেন, “মাদকদ্রব্যের বিস্তার রোধে আমাদের এলাকায় কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরালোভাবে চলবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT