
যশোর অফিস : যশোরের চৌগাছায় যৌথ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৪৭ বোতল ফেয়ারডিল উদ্ধার করেছে এসআরবি-৬ ও ৪৯ বিজিবি।
শুক্রবার (১৩ নভেম্বর) ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোরের চৌগাছা উপজেলার বর্ণি এলাকায় অভিযান চালায় এসআরবি-৬, সিপিসি-৩, যশোর এবং ৪৯ বিজিবির আন্দুলিয়া ক্যাম্পের সদস্যরা। এ সময় পরিত্যক্ত অবস্থায় ১৪৭ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়।
উদ্ধার করা মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী জব্দ করা হয়। পরে এ ঘটনায় চৌগাছা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে উদ্ধার করা আলামত পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-৬, সিপিসি-৩, যশোরের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামীম মুবীন সরকার সুমন জানান, মাদক, অবৈধ অস্ত্র উদ্ধার এবং বিভিন্ন অপরাধে জড়িত আসামিদের গ্রেপ্তারে তাঁদের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply