সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

মোংলায় ১,২৫০ টন কয়লা বোঝাই লাইটার ডুবি, নৌ চলাচল স্বাভাবিক

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ১৮ পড়েছেন
মোংলা প্রতিনিধি : মোংলা বন্দরের পশুর নদীর সুন্দরী কোঠা এলাকায় তেলবাহী বাঙ্কার বোটের ধাক্কায় ১ হাজার ২৫০ মেট্রিক টন কয়লা বোঝাই ‘এমভি ফুলবাড়ী’ নামক একটি লাইটার জাহাজ ডুবে গেছে।
সোমবার (২৬ অক্টোবর) রাতে এ দুর্ঘটনা ঘটে। জাহাজটিতে থাকা ১০ নাবিক সাঁতরে নদীর চরে উঠে প্রাণে রক্ষা পান। পরে অপর একটি জাহাজের সহায়তায় তাঁদের উদ্ধার করা হয়। মূল চ্যানেলের বাইরে দুর্ঘটনা ঘটায় মোংলা বন্দরের নৌ চলাচল স্বাভাবিক রয়েছে।
জাহাজটির মাস্টার মো. সুজন জানান, হিরণ পয়েন্টে অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজ ‘ইয়াসা জুপিটার’ (YASA JUPITER) থেকে ১ হাজার ২৫০ মেট্রিক টন কয়লা বোঝাই করে ঢাকার কালিগঞ্জের উদ্দেশ্যে রওনা হয় এমভি ফুলবাড়ী। পথে পশুর নদীর সুন্দরী কোঠা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ‘ওটি জান্নাতুল ফেরদৌস’ নামের একটি তেলবাহী বাঙ্কার বোটের সঙ্গে জাহাজটির সংঘর্ষ হয়। এতে এমভি ফুলবাড়ী মূল চ্যানেলের বাইরে গিয়ে ডুবে যায়।
মাস্টার সুজন বলেন, জাহাজটি ডুবে যাওয়ার পর তাঁরা সাঁতরে নদীর চরে সুন্দরবন এলাকায় আশ্রয় নেন। পরে রাতে অপর একটি জাহাজ ‘এমভি রানিয়া-১৩’ এসে তাঁদের উদ্ধার করে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমোডর মো. শফিকুল ইসলাম সরকার বলেন, দুর্ঘটনাকবলিত লাইটার জাহাজটি মূল নৌ চ্যানেলের বাইরে ডুবে যাওয়ায় চ্যানেলটি নিরাপদ রয়েছে। বন্দরে জাহাজের আগমন ও বহির্গমন স্বাভাবিক আছে। ডুবে যাওয়া জাহাজটি দ্রুত উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইতোমধ্যে মালিকপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT