সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

ফকিরহাটে মাদকসেবনকারীর কারাদণ্ড

  • প্রকাশিত সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ১২ পড়েছেন

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজাসহ সিয়াম চৌধুরী নামে এক যুবককে আটক করেছে ফকিরহাট মডেল থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ১ নম্বর ওয়ার্ডের আট্টাকী এলাকা থেকে তাকে আটক করা হয়।
ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রজিউল্লাহ খানের নেতৃত্বে পুলিশের একটি দল এ মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। আটক সিয়াম চৌধুরী ফকিরহাট সদর ইউনিয়নের আট্টাকী গ্রামের মৃত আলম চৌধুরীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন চায়ের দোকান, আড্ডাস্থল ও সড়কে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হয়। এ সময় আট্টাকী এলাকা থেকে গাঁজাসহ সিয়াম চৌধুরীকে আটক করা হয়।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রোকনুজ জামান আটক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
ফকিরহাট মডেল থানার ওসি মো. রজিউল্লাহ খান জানান, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে ফকিরহাটকে মাদকমুক্ত করতে পুলিশ সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবে। মাদকবিরোধী এ ধরনের অভিযান মাদকের বিস্তার রোধ এবং যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT