সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

ফকিরহাটের দুই ইউনিয়ন পরিষদের গাছের চারা বিতরণ

  • প্রকাশিত সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৩২ পড়েছেন

ফকিরহাট প্রতিনিধি : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাটের ফকিরহাট উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফলজ, বনজ ঔষধী গাছের চারা বিতরণ করা হয়েছে। রবিবার (৩০ আগষ্ট) বেলা সাড়ে ১১টায় অত্র ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ৩৬০ টি পরিবারকে ৫টি করে মোট ১৮০০ গাছের চারা বিতরণ করা হয়। এসব পরিবারের হাতে গাছের চারা বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রোকনুজ জামান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও অত্র ইউনিয়ন পরিষদের প্রশাসক ইমরুল কায়েস, সহকারী প্রোগ্রামার মো: আলমগীর হোসেন, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো: সোহেল রানা, ইউপি সদস্য রভীন্দ্রনাথ হালদার বাটুল, খান জাহিদ হাসান, ঢালী আ: খালেক, মহিলা ইউপি সদস্যা শাহানারা খাতুন প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT