
ডুমুরিয়া প্রতিনিধি : দেশব্যাপি নিষিদ্ধ ঘোষিত সংগঠন কর্তৃক নৈরাজ্য,ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে এক প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ডুমুরিয়া উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে এ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। বিশাল এ মিছিলটি খুলনা-সাতক্ষীরা মহাসড়কসহ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসষ্ট্যান্ড সিরাজ চত্ত্বরে এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এসএম শামীম কবির। এ সময় বক্তব্য দেন সাবেক উপজেলা বিএনপি সদস্য সচিব সরদার আব্দুল মালেক,বিএনপি নেতা শেখ সরোয়ার হোসেন,শেখ হাফিজুর রহমান,শেখ শাহিনুর রহমান শাহিন,মোল্লা কবির হোসেন,শেখ ফরহাদ হোসেন,শেখ শাহিনুর রহমান,মশিউর রহমান লিটন,মোল্লা মশিউর রহমান,মাষ্টার আইয়ূব আহমেদ,জিএম সাইকুল ইসলাম,আব্দুস সালাম,শহিদুল মোড়ল,শহিদুল ইসলাম শহিদ, মোনায়েম গাজী,শফিকুল জোয়ার্দার,এফএম রফিকুল ইসলাম,হাবিবুর রহমান,শাহানুর বেগম,রহিমা বেগম, জিএম মনিরুজ্জামান সোহাগ প্রমূখ।
Leave a Reply