
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছার রাড়ুলীতে অবস্থিত আর কে বি কে হরিশ্চন্দ্র কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের নবগঠিত এডহক কমিটির আহ্বায়ক ও সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট দিয়ে তাঁদের বরণ করে নেন কলেজ কর্তৃপক্ষ।
কমিটির আহ্বায়ক ও উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. মো. আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব এসএম মনিরুল হাসান বাপ্পী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ গোপাল চন্দ্র ঘোষ।
বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কেএম আশরাফুল আলম নান্নু, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও সাবেক ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক, পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্যসচিব ও সাবেক প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জিএম আব্দুস সাত্তার, বিএনপি নেতা আবুল হোসেন, তুষার কান্তি মণ্ডল, কাজী সাজ্জাদ আহমেদ মানিক, শেখ বেনজির আহমেদ লাল, এসএম নাজির আহমেদ, আব্দুস সাত্তার, মাস্টার বাবর আলী, মোস্তফা মোড়ল, শেখ রুহুল কুদ্দুস, মেছের আলী সানা, ইমরান সরদার, আনোয়ারুল কাদীর, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আবুল হাশেম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রাণকৃষ্ণ দাশ, আমিনুর রহমান ও আবু মুছা সরদার।
প্রভাষক আব্দুল গফফার ব্যাপারীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন আবু হুরায়রা বাদশা, মোল্লা ইউনুস আলী, আমিনুল ইসলাম বজলু, শহিদুল ইসলাম মোড়ল, ফয়সাল রাশেদ সনি ও মিঠু।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটি জাতীয়করণ, একটি আইসিটি ভবন নির্মাণ, সীমানাপ্রাচীর স্থাপন এবং পুরোনো ভবন সংস্কারের দাবি জানান। তাঁদের প্রত্যাশা, এসব উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে এবং শিক্ষার্থীরা আধুনিক সুযোগ-সুবিধা পাবে।
Leave a Reply