
ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়া থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে মাদকসহ দুই মাদক কারবারি কে আটক করেছে।বুধবার দিবাগত রাতে উপজেলার রানাই ও মাগুরাঘোনা এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের এসআই কবির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনার রাতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে সাতক্ষীরার ঘোনা এলাকার জারিয়েল সরদারের ছেলে রাসেল হোসেন (৩৯) কে আটক করে। এ সময় তার কাছ থেকে ১৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অপরদিকে এসআই নুর ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে একই রাতে উপজেলার মাগুরাঘোনা এলাকায় অভিযান চালিয়ে কয়রা থানার চান্নির চক এলাকার পরিমল সানার ছেলে দেব প্রসাদ সানা (৪০) কে আটক করা হয়। এরপর তার দেহ তল্লাশি করে ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করে। ঘটনা প্রসঙ্গে ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন,এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা হয়েছে এবং আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply