প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৩, ২০২৬, ৮:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২, ২০২৬, ৭:৪৭ পি.এম
দিঘলিয়ায় প্রধানমন্ত্রীর আগমনে বিএনপির বিশাল মিছিল
দিঘলিয়া প্রতিনিধি : খুলনায় ৫ নভেম্বর ২০২৬ মাননীয় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে দিঘলিয়া উপজেলার গাজীরহাটি ইউনিয়নে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (২ নভেম্বর) বিকেল ৪ টায় গাজীরহাটি ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ মিছিলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
মিছিলে উপস্থিত ছিলেন গাজীরহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি মুকিত মির, থানা বিএনপির সদস্য বিল্লাল মোল্লা, সাধারণ সম্পাদক বাদশা গাজী, স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় নেতাকর্মীরা মিছিলের মাধ্যমে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে নিজেদের উপস্থিতি ও সাংগঠনিক ঐক্যের প্রকাশ ঘটান। মিছিলটি এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।
সম্পাদক ও প্রকাশক: খান মাহাবুব হোসেন, নির্বাহী সম্পাদক: মিশারুল ইসলাম (মনির), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৬/১, ফারাজীপাড়া লেন, খুলনা। প্রকাশক কর্তৃক ফ্রেন্ডস প্রিন্টার্স, ১০৭, স্যার ইকবাল রোড থেকে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন বিভাগ : ফোন : ০৪১-৭৩২৭০০, মোবা : ০১৭১১-৩৪৬৬৬২, ০১৭১১-০৬৫৭৫৬। 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, 𝐖𝐞𝐛 : 𝐰𝐰𝐰.daily𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত : dailysangjogprotidin.com