
ফুলতলা (খুলনা) প্রতিনিধি : খুলনা সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক লিঃ খুলনা এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন উপলক্ষে শনিবার সকাল ৯টায় খুলনা প্রেসক্লাবে নির্বাচনী বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। নির্বাচনে সমিতির ৬টি পদে ৬ জন প্রার্থী থাকায় থাকায় এবং কোন পদে একাধিক প্রার্থী না থাকায় সমবায় সমিতির বিধিমালা অনুযায়ী (আনারস প্রতিক) কিউ. এ. এম আহসানুল হক লড্ডন সভাপতি, (আনারস প্রতিক) মোঃ খোরশেদ শেখ সহ-সভাপতি, (বাইসাইকেল প্রতিক) মোঃ সরিফুল ইসলাম সদস্য (নির্বাচনী এলাকা-১), (টেলিভিশন প্রতিক) সুভাষ চন্দ্র মন্ডল সদস্য (নির্বাচনী এলাকা-২), (মাছ প্রতিক) হরেন্দ্রনাথ হালদার সদস্য (নির্বাচনী এলাকা-৩), (ফুটবল প্রতিক) চন্দ্র মন্ডল সদস্য (নির্বাচনী এলাকা-৪) চূড়ান্ত অনুমোদন দেয়া হয। খুলনা মেট্রোপলিটন থানা সমবায় কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য প্রদান করা হয়।
Leave a Reply