বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ইসলামী ব্যাংকের ১কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ, ৪ জনের কারাদণ্ড সুন্দরবনে জলদস্যুদের আতঙ্কে বনজীবীরা দিশেহারা মোল্লাহাটে অবৈধ বালু উত্তোলন, অভিযানে পাইপ বিনষ্ট মোল্লাহাটে ইমামের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীদের বলাৎকারের অভিযোগ মোল্লাহাটে ফার্নিচারের দোকানে অগ্নিকাণ্ড, ৫ লাখ টাকার ক্ষতি রাষ্ট্রীয় স্বীকৃতি ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে উপকূল দিবস পালিত ডুমুরিয়া উপজেলা বিএনপির প্রতিবাদ মিছিল আর কে বি কে হরিশ্চন্দ্র কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটিকে সংবর্ধনা দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে শিক্ষার্থীদের প্রতি রাষ্ট্রপতির আহবান বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

দাকোপে বিএনপি কার্যালয় অগ্নি সংযোগ

  • প্রকাশিত সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ২৪ পড়েছেন

দাকোপ (খুলনা) প্রতিনিধি : দাকোপে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে গভীর রাতে অগ্নি সংযোগ ও ককটেল বিষ্ফোরনের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় বিএনপি ও থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে দাকোপ উপজেলার পোদ্দারগঞ্জ ফেরীঘাট সংলগ্ন এলাকায় অবস্থিত ২নং দাকোপ ইউনিয়ন বিএনপি কার্যালয়ে দূর্বৃত্তরা অগ্নি সংযোগ করে। এসময় তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়। ঘটনার পর পানখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আশিষ ব্যানার্জী টের পেয়ে লোক জড়ো করে আগুন নিভিয়ে ফেলে। দূর্বৃত্তরা অফিসের সামনে লাগানো প্যানা ছিড়ে দিয়ে চলে যায়। আশিষ ব্যানার্জী জানায়, আগুনের বিষয়টি টের পেয়ে আমি উঠে দেখি ২ জন মোটরসাইকেল যোগে পালিয়ে যাচ্ছে। এ ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে।
এবিষয়ে চালনা পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক শেখ মোজাফফর হোসেন বলেন, অগ্নিকান্ডের ঘটনায় কারা জড়িত সেটা পুলিশ তদন্ত করছে। এ ঘটনার প্রতিবাদে গতকাল বুধবার বিকালে খুলনা জেলা বিএনপি নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে বলে তিনি জানিয়েছেন।
এব্যাপারে থানা পুলিশ পরিদর্শক (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, এখন পর্যন্ত কেউ কোন লিখিত অভিযোগ করেনি। তবে আমরা তদন্ত অব্যহত রেখেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT