বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম :

তালায় অবৈধ ভাবে মৎস্য ঘের দখল করে মাছ লুটের অভিযোগে সাংবাদিক সম্মেলন

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ৬ পড়েছেন

‎তালা প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি গ্রামের নলবুনিয়া মৎস্য ঘেরে সন্ত্রাসী বাহিনী দিয়ে চাঁদা দাবি, জোরপূর্বক দখল করে মাছ লুটের অভিযোগে সাংবাদিক সম্মেলন করেছেন হাজরাকাটি গ্রামের ঘের মালিক আব্দুস সাত্তার। তিনি ঐ গ্রামের মৃত. লোকমান সরদারের ছেলে।

‎
‎মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে তালা প্রেসক্লাবের হলরুমে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
‎
‎লিখিত বক্তব্যে আব্দুস সাত্তার বলেন, আমি দীর্ঘ ৪০ বছর ধরে নলবুনিয়া বিলের ১৯৫ বিঘা জমি হারি নিয়ে মাছ চাষ করে আসছি। আমার ঘেরের মধ্যে হাজরাকাটি গ্রামের মৃত. লবন সরদারের ছেলে নজরুল ইসলামের ৮ বিঘা জমির একটি ছোট ঘের আছে। সে কখনো তার ঘেরে বেড়িবাঁধ দেয় না। প্রতি বছর মাছ ধরার সময় হলে জোর পূর্বক আমার ঘেরের মাছ ধরে নেয়। এপর্যন্ত প্রায় ১০ লক্ষ টাকার অধিক টাকার মাছ তারা মেরে নিয়েছে। আমি বাঁধা দিলে হত্যার হুমকি দেয়। এবছরও সে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে জোরপূর্বক মাছ ধরে নিচ্ছে এবং এখনও অব্যাহত আছে। আমি বাঁধা দেয়ায় সে আমার কাছে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। সে বিভিন্ন লোক মাধ্যমে হুমকি দিচ্ছে, আমাকে পথে, ঘাটে, মাঠে যেখানে পাবে সেখানেই মারবে। যদি সেটা না পারে তাহলে গোপনে হত্যা করা হবে। এখন আমি নিরাপত্তা হীনতায় ভুগছি। বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং এই সন্ত্রাসী বাহিনীর হাত থেকে মুক্তি পেতে প্রশাসন সহ সকলের সহযোগিতা কামনা করছি।
‎

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT