বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় যুবককে গুলি করে হত্যা নড়াইলে মাদকাসক্ত ছেলের বটির কোপে বাবা নিহত প্রধানমন্ত্রীর সফরের দিনেই খুলনায় বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা সাতক্ষীরায় শামীম হত্যা মামলা: যুবদল নেতা ভদুর তিন দিনের রিমান্ড মঞ্জুর শরণখোলায় ইয়াবাসহ মাদককারবারী গ্রেফতার এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী মোরেলগঞ্জে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত মোংলা বন্দর আধুনিকায়নে বড় উদ্যোগ, ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর

স্তন ক্যানসারের কাছে হার মানলেন ‘টেলর রেড’ ব্যান্ডের নিকোল

  • প্রকাশিত সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ৫ পড়েছেন

মাত্র ৩৫ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমালেন মার্কিন কান্ট্রি মিউজিক ব্যান্ড ‘টেলর রেড’-এর সদস্য নিকোল টেলর। দীর্ঘদিন ধরে স্তন ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন তিনি। অবশেষে মরণব্যাধি ক্যানসারের কাছে হার মেনে মৃত্যুবরণ করেন এই সংগীতশিল্পী।

গত ২ নভেম্বর (সোমবার) এক আবেগঘন ইউটিউব ভিডিওর মাধ্যমে নিকোলের মৃত্যুর খবর নিশ্চিত করেন তার দুই বোন ও ব্যান্ডের অন্য দুই সদস্য নিকা ও নাতালি। প্রিয় বোনকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন তারা। একই সঙ্গে স্মরণ করেছেন নিকোলের সাহস, বিশ্বাস ও অসাধারণ মানসিক শক্তির কথা।

ভিডিওতে দুই বোন জানান, জীবনের সবচেয়ে কঠিন সময়েও নিকোল ছিলেন দৃঢ়চেতা। অসুস্থতার সঙ্গে দীর্ঘ লড়াইয়ে তার বিশ্বাস ও ইতিবাচক মানসিকতা পরিবারের সবাইকে অনুপ্রেরণা জুগিয়েছে। ক্যানসারের মতো কঠিন বাস্তবতার মুখেও তিনি যে সাহস দেখিয়েছেন, তা কখনো ভুলে যাওয়ার নয়।

উলে­খ্য, নিকোল টেলর ছিলেন ‘টেলর রেড’ ব্যান্ডের তিন সদস্যের একজন। দুই বোন নিকা ও নাতালিকে সঙ্গে নিয়ে গড়ে ওঠা এই ব্যান্ড কান্ট্রি মিউজিকের জন্য পরিচিত। সংগীতের পাশাপাশি তিন বোনের মধ্যে ছিল গভীর পারিবারিক বন্ধন। একসঙ্গে গান গাওয়া থেকে শুরু করে জীবনের নানা মুহ‚র্ত ভাগাভাগি করে নেওয়া—সবকিছুতেই ছিল তাদের একসঙ্গে পথচলার গল্প।

নিকোলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের ছায়া নেমে এসেছে। ভক্ত ও সংগীতপ্রেমীরা তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। অনেকেই স্মরণ করছেন তার সংগীত, ব্যক্তিত্ব এবং লড়াকু জীবনের গল্প।

তবে নিকোলের অসুস্থতার বিস্তারিত বিবরণ, চিকিৎসা কিংবা মৃত্যুর নির্দিষ্ট সময় সম্পর্কে পরিবারের পক্ষ থেকে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। অল্প বয়সে তার এমন মৃত্যুতে শোকাহত পরিবার, সহকর্মী ও অসংখ্য ভক্ত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT