বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় যুবককে গুলি করে হত্যা নড়াইলে মাদকাসক্ত ছেলের বটির কোপে বাবা নিহত প্রধানমন্ত্রীর সফরের দিনেই খুলনায় বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা সাতক্ষীরায় শামীম হত্যা মামলা: যুবদল নেতা ভদুর তিন দিনের রিমান্ড মঞ্জুর শরণখোলায় ইয়াবাসহ মাদককারবারী গ্রেফতার এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী মোরেলগঞ্জে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত মোংলা বন্দর আধুনিকায়নে বড় উদ্যোগ, ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর

সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির সন্দেহে পুলিশ কর্মকর্তার ছেলেকে মারধর

  • প্রকাশিত সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ১৫ পড়েছেন
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির সন্দেহে ১৫ বছর বয়সী এক কিশোরকে মারধরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৮ দিকে শহরের বড়বাজার এলাকায় অ্যাপেক্স শোরুমের সামনে এ ঘটনা ঘটে। মারধরের শিকার কিশোরের বাবা সাতক্ষীরা ট্রাফিক বিভাগে টিএসআই হিসেবে কর্মরত।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত ১৬ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন দেন এর মালিক। বিজ্ঞাপন দেখে এক ব্যক্তি মোটরসাইকেলটি কেনার আগ্রহ প্রকাশ করেন। পরে পরীক্ষামূলকভাবে চালানোর কথা বলে মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যান তিনি। এ ঘটনায় পুলিশের সহায়তায় মোটরসাইকেলটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
কিশোরের পরিবারের দাবি, মঙ্গলবার সন্ধ্যায় বাবার সঙ্গে বড়বাজার এলাকায় জুতা কিনতে যায় ওই কিশোর। এ সময় মোটরসাইকেলের মালিক শাহীন ইসলাম তাকে দেখতে পেয়ে চুরির ঘটনায় জড়িত সন্দেহে আটক করেন এবং মারধর শুরু করেন।
তবে শাহীন ইসলামের দাবি, কয়েক দিন আগে মোটরসাইকেল কেনার কথা বলে ওই কিশোর সেটি নিয়ে পালিয়ে গিয়েছিল। মঙ্গলবার তাকে দেখতে পেয়ে তিনি আটক করেন।
খবর পেয়ে সাতক্ষীরা সদর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে কিশোর ও তার বাবাকে হেফাজতে নিয়ে থানায় যায় পুলিশ।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে মারপিট এ আহত কিশোর কে উদ্ধার করে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT