শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন কুঁড়ির সেরা ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির আমন্ত্রণপত্র দিলেন প্রধানমন্ত্রী খুমেক হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) ডাঃ মোস্তফা কামাল প্রধানমন্ত্রীকে নিজ হাতে লেখা কোরআন উপহার দিলেন ৯ বছরের শিশু কৃষিতে সফল উপকূলের নারীরা ভেরি বাধ ভাঙ্গার আতঙ্ক, এখনো ঘুমাতে পারে না উপকূলের মানুষ ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

তালায় সিএসও কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১১৬ পড়েছেন
তালা প্রতিনিধি : নারী-কিশোরীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং প্রান্তিক জনগোষ্ঠীর মানবাধিকার প্রতিষ্ঠায় তালা উপজেলা মানবাধিকার সুরক্ষা (সিএসও) কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রিইব’র আয়োজনে, নেটস বাংলাদেশ’র সহযোগীতায় এবং হোপ প্রকল্পের অধিনে সোমবার (১৭ নভেম্বর) সকালে তালা গণ-গ্রন্থাগার হলরুমে সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি শাহনাজ পারভীনের সভাপতিত্বে সভায় রিইব’র হোপ প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর মোল্লা আছলাম হোসেন সভার গুরুত্ব এবং কমিটির কর্মপরিকল্পনা তুলে ধরেন। এরিয়া সমন্বয়কারী রেহানা পারভীনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, মানবাধিকার সুরক্ষা কমিটির সাধারন সম্পাদক চন্দ্র শেখর দাস, সদস্য গাজী জাহিদুর রহমান, জুলফিকার রায়হান ও মিজানুর রহমান, আফজাল হোসেন, ছায়া বিশ্বাস, চায়না রানী দাস, নারায়ণ রায়, হোসনে আরা খাতুন, রীতা বিশ্বাস, কবরি সরকার ও কাকলি দাস প্রমূখ।
এসময়- বাল্যবিবাহ প্রতিরোধ, বর্ণ-বৈষম্য প্রতিরোধ এবং সরকারি সেবা প্রাপ্তিতে দলিত নারীদের অগ্রাধিকার প্রাপ্তির উপর আলোচনা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT