
ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়া উপজেলার ঘুরুনিয়া এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। এতে ওই এলাকার বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ট্রান্সফরমার চুরির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার রাতে উপজেলার মাগুরখালী ইউনিয়নের গুরু নিয়া এলাকার প্রমথ মন্ডলের ঘেরের পাশে একটি বৈদ্যুতিক খুঁটি থেকে দুর্বৃত্তরা সুযোগ বুঝে ট্রান্সফরমার টি খুলে নিয়ে যায়। এর আগে একাধিক স্থানে থেকে একই কায়দায় বেশ কয়েকটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে বলে সূত্রে জানা যায়। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এলাকাবাসী দ্রুত চুরি হওয়া ট্রান্সফরমার উদ্ধার এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
Leave a Reply