
বিশেষ প্রতিনিধিঃ আধুনিক টয়লেট ও স্বাস্থ্য সম্মত পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি ব্যক্তিগত পরিচ্ছন্নতার দিকে নজর দেওয়া জরুরি। সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস সর্দি-কাশি, ডায়রিয়া ও পেটের বিভিন্ন সংক্রমণের ঝুঁকি কমাতে সহায়তা করে। বিশেষ করে শিশুদের খাবার খাওয়ার আগে ও শৌচাগার ব্যবহারের পর হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে”উজিরপুরে বিশ্ব হাত ধোঁয়া দিবসে এসব কথা বলেন নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা। ২৮ অক্টোবর বেলা ১১ টায় উজিরপুর উপজেলার পরিষদের সামনে উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল এর উদ্যোগে এবং সিআরএসএস ও ওয়ার্ল্ড ভিশন এর আয়োজনে র্যালি অনুষ্ঠিত হয়েছে। এসময় উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ নাসির উদ্দীন,উপসহকারী প্রকৌশলী মোঃ মামুন হোসেন,উজিরপুর রিপোটার্স ইউনিটির সভাপতি মোঃ নাসির উদ্দীন শরীফ,সাধারণ সম্পাদক সরদার সোহেল। এছারাও বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নের্তৃবৃন্দ।
Leave a Reply