
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ৫ নভেম্বর খুলনা আগমন এবং ৭ নভেম্বর ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে খুলনা মহানগর ছাত্রদলের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
খুলনা মহানগর ও জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। খুলনা মহানগর ছাত্রদলের আহ্বায়ক মোঃ তাজিম বিশ্বাসের সভাপতিত্বে এবং সদস্য সচিব হাবিবুর রহমান বিপ্লবের পরিচালনায় সভাটি সম্পন্ন হয়।
সভায় বক্তারা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা আগমনকে এ অঞ্চলের মানুষের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও আনন্দময় ঘটনা হিসেবে অভিহিত করেন। তাঁর এই সফর সফল করতে খুলনাঞ্চল জুড়ে ব্যাপক প্রস্তুতি নেওয়ার পাশাপাশি বিপুল উদ্দীপনা সৃষ্টির আহ্বান জানানো হয়। একই সাথে ৭ নভেম্বরের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে খুলনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ভাবগাম্ভীর্য ও বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে পালনের জন্য সার্বিক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
সভায় মহানগর ছাত্রদলের প্রতিটি ওয়ার্ড, থানা, কলেজ ও ইউনিট পর্যায়ের নেতাকর্মীদের অতীতের ন্যায় ঐক্যবদ্ধভাবে কাজ করার কড়া নির্দেশনা দেওয়া হয় এবং নির্ধারিত কর্মসূচিগুলো সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহীত হয়।
উপস্থিত নেতৃবৃন্দ: উক্ত জরুরি সভায় খুলনা মহানগর ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান আরিফ, সৈয়দ ইমরান, রিয়াজুল খান মুরাদ, শাকিল আহমেদ, হাসান মাহমুদ, আব্দুল আহাদ শাহিন, এস এম ইউসুফ, ইমরান সালেহ সিফাত, হিমি বিশ্বাস, হাসিবুর রহমান শোভন, মেরাজ হোসেন মানিক, মিজানুর রহমান মৃদুল, রাকিবুল ইসলাম সাজিদ, শাসমাদ হোসেন আবিদ, নাসিম রহমান নাহিদ, এনামুল হক মল্লিক, রিফাত ইসলাম, এম এম মুন্না, এস এম আলমগীর হোসেন, রাকিব হাসান, তরিকুল ইসলাম নকিব, আদনান আব্দুল মান্নান, জামিল আক্তার, মারুফুর রহমান, সাজ্জাদ হোসেন রিপ্পি, ফয়সাল বাপ্পি, ইসমাইল ইসলাম, ইসরাইল হোসেন জিসান, মিথিলা আক্তার, এস এম সোহেল আহমেদ, মনিরুজ্জামান আবিদ, মহিউদ্দিন তালিম, ফারহান জামান মাহিন, আবু হুরায়রা হামিম, তরিকুল ইসলাম নাহিদ, নাঈম মীর, মোঃ রুম্মান হোসেন, শেখ সোয়েব, ইমতিয়াজ সেজান, সাকিব রেজা, মঈনুল ইসলাম ও সাকিব রিজভী প্রমুখ।
Leave a Reply