বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর শুভ উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং তাহসিফের সঙ্গে থাকা সেই তরুণী ফের রিমান্ডে ৫৯ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ‘খুলনার খবর’ নামে ফেসবুক পেজের পরিচয় ও বৈধতা নিয়ে প্রশ্ন, প্রশাসনিক তদন্তের দাবি বটিয়াঘাটায় স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার খুলনা-মোংলা ও বাগেরহাট-খুলনা মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান সুন্দরবনে বনদস্যু আতঙ্ক, নিরাপত্তার দাবিতে কয়রায় মানববন্ধন দুই প্রকল্প উদ্বোধনে মোংলা আসছেন প্রধানমন্ত্রী শরণখোলায় নতুন কুঁড়ি স্পোর্টস উপলক্ষ্যেপ্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কালিয়ার নড়াগাতীর ছয় ইউনিয়নে ফুটবল বিতরণ

  • প্রকাশিত সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ২৪ পড়েছেন

কালিয়া প্রতিনিধি : নড়াইলের নড়াগাতী থানার ছয়টি ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের খেলার মাঠে ফুটবল বিতরণ কর্মসূচি সুষ্ঠু, ¯^চ্ছ ও কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন নড়াইল-১ (আসন-৯৩) এর সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম|
এ উপলক্ষে আয়োজিত সমš^য় সভায় উপস্থিত ছিলেন নড়াগাতী থানা বিএনপির সভাপতি খান মতিয়ার রহমান এবং সাধারণ সম্পাদক ডা. বুলবুল আহমেদ|
সভায় বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করা, তাদের মাদক, অপরাধ ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে সুস্থ ও মানবিক সমাজ গড়ে তোলার লক্ষ্যেই এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে| প্রত্যন্ত এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান ও খেলার মাঠে ক্রীড়া সরঞ্জাম পৌঁছে দেওয়ার মাধ্যমে মাঠভিত্তিক ক্রীড়া কার্যক্রমকে আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে|
সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, একটি জাতির ভবিষ্যৎ নির্ভর করে তার তরুণ প্রজন্মের ওপর| খেলাধুলা তরুণদের শারীরিক সক্ষমতা ও মানসিক বিকাশ নিশ্চিত করার পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা এবং দেশপ্রেমের মতো ইতিবাচক মূল্যবোধ গড়ে তোলে| তাই প্রতিটি এলাকায় ক্রীড়াচর্চার পরিবেশ সৃষ্টি ও ধরে রাখা সময়ের দাবি|
তিনি সংশ্লিষ্ট নেতৃবৃন্দকে ফুটবল বিতরণে সর্বোচ্চ ¯^চ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে প্রকৃত খেলোয়াড় ও মাঠকেন্দ্রিক ক্রীড়া সংগঠনের কাছে ক্রীড়া সামগ্রী পৌঁছে দেওয়ার নির্দেশনা দেন| একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, এ উদ্যোগ নড়াগাতীর গ্রামীণ জনপদে ক্রীড়া চর্চার নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং তরুণ সমাজকে একটি সুস্থ, সচেতন ও মাদকমুক্ত ভবিষ্যৎ নির্মাণে অনুপ্রাণিত করবে|

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT