সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান আশুলিয়ায় কাভার্ড ভ্যানে আগুন, পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধ: আমুসহ ৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারাকারীদের শক্ত হাতে দমনের আহ্বান জামায়াত আমিরের রূপসা নদী থেকে দুই ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর অবশেষে বাইকের সামনে নম্বরপ্লেট বসানোর জটিলতা দূর হলো শ্রমিক আন্দোলনের নামে নৈরাজ্য কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রয়েছে : বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) প্রধানমন্ত্রীর আগমনে নিউ মার্কেট ও সোনাডাঙ্গা বাস টার্মিনাল পরিদর্শনে কেডিএ চেয়ারম্যান

অস্ট্রেলিয়া আরও আগ্রাসী হয়ে ফিরবে: সিমন্স

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৪০ পড়েছেন

ক্রীড়া প্রতিবেদক : ডারউইনে ৯ উইকেটের ঐতিহাসিক জয়ে মেতে থাকলেও ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্টের আগে দলকে মাটিতে পা রাখার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ ফিল সিমন্স। সিরিজ সমতায় ফিরতে অস্ট্রেলিয়া যে আরও “আগ্রাসী ও মরিয়া” হয়ে মাঠে নামবে, সে বিষয়ে শিষ্যদের সতর্ক করে দিয়েছেন তিনি।

দীর্ঘ ভ্রমণ শেষে ম্যাকাইয়ে পৌঁছে এক দিনের বাড়তি ছুটি কাটায় বাংলাদেশ দল। বুধবার ডারউইন জয়ের রেশ নিয়েই দুর্দান্ত উদ্দীপনার মধ্যে গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় তিন ঘণ্টার কঠোর অনুশীলনে ফেরেন নাজমুল হোসেন শান্তরা।

অনুশীলন শেষে ফিল সিমন্স বলেন, “আমি ওদের একটা কথাই বলেছি, অস্ট্রেলিয়া আরও শক্তভাবে আমাদের ওপর চড়াও হবে। তাই আমাদের হয় পারফরম্যান্সের এই ধারা ধরে রাখতে হবে, না হয় আরও কিছুটা উন্নতি করতে হবে। কোনো কোনো ক্ষেত্রে যদি আমাদের ১% উন্নতিও করতে হয়, তবে তা নিশ্চিত করতে হবে। কারণ আমরা জানি অস্ট্রেলিয়া তাদের খেলার ধরন বদলাবে এবং আমাদের ওপর ঝাঁপিয়ে পড়বে।”

ডারউইনের জয়কে কোচিং ক্যারিয়ারে নিজের সেরা টেস্ট জয় হিসেবে আখ্যা দিয়ে সিমন্স জানান, প্রস্তুতি ম্যাচে মাত্র ৫৪ রানে অলআউট হওয়া কিংবা জিম্বাবুয়ে সিরিজের ব্যর্থতার পরও দল নিয়ে তার আত্মবিশ্বাস কখনোই টলেনি। অনুশীলনে খেলোয়াড়দের নিবেদনে তিনি নিশ্চিত ছিলেন যে তারা ভালো করতে চায়।

প্রথম টেস্টের একাদশে না থাকা বাঁহাতি পেসার শরীফুল ইসলাম নেটে দারুণ বল করেছেন। এ বিষয়ে সিমন্স জানান, উইনিং কম্বিনেশন ভাঙা কঠিন, তাই শরীফুলের অন্তর্ভুক্তির সিদ্ধান্ত বেশ জটিল।

টেস্ট ম্যাচ জয়ের সহজ সমীকরণ তুলে ধরে সিমন্স বলেন, “টেস্ট ক্রিকেট পাঁচ দিনের; আমার দল যদি সেই পাঁচ দিনের মধ্যে ১১ ঘণ্টা ব্যাট করতে পারে, তবে প্রতিপক্ষ দল এমনিতেই চাপে পড়ে যাবে। প্রথম ইনিংসে বড় স্কোর গড়ে প্রতিপক্ষকে চাপে ফেলাই আমাদের মূল লক্ষ্য।”

ডারউইন জয়ের পর বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে যে প্রবল আবেগ তৈরি হয়েছিল, খেলোয়াড়রা অনুশীলনে সেই আবেগ পেছনে ফেলে বর্তমানে মনোযোগী হয়েছেন দেখে সন্তোষ প্রকাশ করেন এই ক্যারিবীয় কোচ। শনিবার থেকে শুরু হতে যাওয়া ম্যাকাই টেস্টেও সেই ধারাবাহিকতা ধরে রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT