প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৬, ২০২৬, ৭:১০ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৫, ২০২৬, ১১:৩০ পি.এম
কালিয়ায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ
কালিয়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার পিরোলী এলাকায় অবস্থিত হাবিবুল আলম বীরপ্রতীক মহাবিদ্যালয়ে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখার ২৮জন শিক্ষার্থীদের মাঝে এ পাঠ্যপুস্তক বিতরণ করা হয়।
উপজেলার শীতলবাটি গ্রামের কৃতিসন্তান এস. এম. বায়জীদ আলম টুটুল এর সৌজন্যে ওই মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ সম্প্রসারণ, আর্থিক অসচ্ছলতার কারণে পড়াশোনায় প্রতিবন্ধকতা দূর করা এবং মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাজীবনে উৎসাহিত করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়।
হাবিবুল আলম বীরপ্রতীক মহাবিদ্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) বেলা ১১:০০ টায় পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ মোসাদ্দেক শাহরিয়ার বাবু এর সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যপুস্তক তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহাবিদ্যালয় বাস্তবায়ন কমিটির সহ-সভাপতি এম এ নোমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও কলেজ বাস্তবায়ন কমিটির সদস্য বিশিষ্ট সাংবাদিক গোলাম মোর্শেদ শেখ ও মো: লাহুয়ার রহমান সিকদার, পিরোলী ইউনিয়ন বিএনপি'র সহ-সভাপতি মোঃ জামির হোসেন মোল্লা, সাংগঠনিক সম্পাদক মোঃ রহমত শেখ, কালিয়া উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ শহিদুল মোল্লা, বিএনপিনেতা বায়েজীদ শেখ, আলাউদ্দিন শেখ, ইসরাফিল জোয়ার্দ্দার, দিদার জোয়ার্দ্দার, আব্দুল্লাহ শেখ, দিদার শরীফ, ইয়াম শেখ, পরিচালনা পর্ষদের সদস্য মো: সুজল শেখ, শিক্ষক প্রতিনিধি সদস্য সহকারী অধ্যাপক মো: শহিদুল ইসলামসহ কলেজের অন্যান্য শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
মহাবিদ্যালয়ের গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক মোঃ মাসুমার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলমগীর হোসেন এ উদ্যোগের পৃষ্ঠপোষকের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে শিক্ষার্থীদের দিকনির্দেশনা মূলক স্বাগত বক্তব্য দেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফাজেল আহম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিমোহন বিশ্বাস, পশ্চিম পিরোলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হাফিজুর রহমান, কলেজের সহকারী অধ্যাপক মো: শামসুর রহমান প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে বলেন, এ ধরনের মানবিক ও শিক্ষাবান্ধব উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহী করে তোলার পাশাপাশি শিক্ষার প্রসার ও ঝরেপড়া রোধে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা যায়।
সম্পাদক ও প্রকাশক: খান মাহাবুব হোসেন, নির্বাহী সম্পাদক: মিশারুল ইসলাম (মনির), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৬/১, ফারাজীপাড়া লেন, খুলনা। প্রকাশক কর্তৃক ফ্রেন্ডস প্রিন্টার্স, ১০৭, স্যার ইকবাল রোড থেকে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন বিভাগ : ফোন : ০৪১-৭৩২৭০০, মোবা : ০১৭১১-৩৪৬৬৬২, ০১৭১১-০৬৫৭৫৬। 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, 𝐖𝐞𝐛 : 𝐰𝐰𝐰.daily𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত : dailysangjogprotidin.com