বিশেষ প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে এসআরবি-৮ এর অভিযানে ৯ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার হয়েছে। সুত্রে জানা যায় ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার ইচলাদী বন্দরে টোল প্লাজার সামনে গত ২৩ নভেম্বর বিকেলে এসআরবি’র অভিযানে ৩ মাদক কারবারিকে ৯ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন
কুমিল্লা জেলার সদর দক্ষিন থানার ধনাই তরী গ্রামের মৃত হারিজের ছেলে আরিফ হোসেন (৩৬) কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার শামুখ গ্রামের সেলিমের ছেলে ওমর সানি @ মুন্না (১৯) ও কুমিল্লা জেলার সদর দক্ষিণের সুশির পার গ্রামের মৃত আমিরুল ইসলামের ছেলে বিল্লাল হোসেন (৪২)। উল্লেখ্য আটককৃত মাদক কারবারিদের উজিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে অভিযুক্ত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়। অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম জানান আটককৃত মাদক কারবারি ৩ জনকে বরিশাল জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply