মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে ঢেউয়ের আঘাত ঠেকাতে দেশীয় প্রযুক্তির বেড়া যশোরে বিস্ফোরক মামলায় সমালোচিত বিএনপি নেতা রড বাচ্চু আটক রামপাল-রুপসা রুটে ১৪ বছর বাস চলাচল বন্ধ: যাত্রীদের ভোগান্তি যশোরে কনস্টেবল নিয়োগের দ্বিতীয় দিনে চার ইভেন্টে সক্ষমতা যাচাই ২৯ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি মাগুরায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু উজিরপুরে ৯ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার রংপুরে ৪ খুন: তদন্ত কর্মকর্তা জানালেন হত্যার কারণ, চার্জশিট এ সপ্তাহেই খুলনায় কয়েক ঘণ্টার ব্যবধানে ৩ স্থানে গুলিবর্ষণ, নগরজুড়ে আতঙ্ক পাইকগাছায় পুশবিরোধী অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা, ১০ কেজি চিংড়ি বিনষ্ট

আলফাডাঙ্গায় সার ডিলার নিয়োগ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ১৩ পড়েছেন
বিশেষ প্রতিনিধি: ​ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নে স্বচ্ছ প্রক্রিয়ায় সার ডিলারশিপ নিয়োগের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও ঘুষ লেনদেনের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন নবনিযুক্ত ডিলার মো. এনামুল ইসলাম। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার শৈলমারী বাজারে ‘মেসার্স এনামুল এন্টারপ্রাইজ’-এর উদ্যোগে এ প্রতিবাদ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
​লিখিত বক্তব্যে মো. এনামুল ইসলাম বলেন, প্রতিপক্ষ আহমেদ শিকদার সংবাদ সম্মেলন করে তাঁর প্রতিষ্ঠান ‘মেসার্স এনামুল এন্টারপ্রাইজ’-এর বিরুদ্ধে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ তুলেছেন। মূলত ডিলারশিপ না পেয়ে প্রতিহিংসাবশত তিনি এসব মিথ্যাচার করছেন।
​অভিযোগের জবাবে এনামুল ইসলাম জানান, তাঁকে নিয়ে রাজনৈতিক পরিচয়ের যে অপপ্রচার চালানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা। তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত এবং স্থানীয়ভাবে বিষয়টি সবার জানা। ব্যবসায়িক যোগ্যতা প্রসঙ্গে তিনি বলেন, কৃষি মন্ত্রণালয়ের ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৬’-এর সব শর্ত মেনেই তিনি আবেদন করেছেন। স্থানীয় কৃষি অফিস ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (খামারবাড়ি) সার ও কীটনাশক সংক্রান্ত একাধিক অভিজ্ঞতা সনদ তাঁর রয়েছে, যা ইউনিয়নের অন্য কোনো আবেদনকারীর নেই।
​ঘুষ লেনদেনের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, উপজেলা ও জেলা সার এবং বীজ মনিটরিং কমিটির সরেজমিন তদন্ত, নিজস্ব গুদামঘর, আর্থিক সচ্ছলতা ও কাগজপত্র যাচাই-বাছাই শেষে শতভাগ স্বচ্ছ প্রক্রিয়ায় তাঁকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। এখানে কোনো আর্থিক লেনদেনের সুযোগ নেই।
​মিথ্যাচার ও মানহানির প্রতিবাদ জানিয়ে এনামুল ইসলাম প্রচলিত আইনে মানহানির মামলা করার প্রস্তুতির কথা জানান। একই সঙ্গে বুড়াইচ ইউনিয়নের কৃষকদের মাঝে সরকারি ন্যায্যমূল্যে সার পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেন এবং সংবাদকর্মীদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান।
​সংবাদ সম্মেলনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন মো. হাবিল মোল্যা, আমিরুল শেখ, ফিরোজ মোল্যা, আনিচ শেখ, লুৎফার মোল্যা, শওকত, মোস্তাক মোল্যা, জিয়া শেখ, মাসুদ শেখ, সিরাজ শেখ, আইয়ুব শেখ, ইব্রাহিম মোল্যা, নজরুল মোল্লা ও মো. শফিক মোল্লা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT