মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে ঢেউয়ের আঘাত ঠেকাতে দেশীয় প্রযুক্তির বেড়া যশোরে বিস্ফোরক মামলায় সমালোচিত বিএনপি নেতা রড বাচ্চু আটক রামপাল-রুপসা রুটে ১৪ বছর বাস চলাচল বন্ধ: যাত্রীদের ভোগান্তি যশোরে কনস্টেবল নিয়োগের দ্বিতীয় দিনে চার ইভেন্টে সক্ষমতা যাচাই ২৯ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি মাগুরায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু উজিরপুরে ৯ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার রংপুরে ৪ খুন: তদন্ত কর্মকর্তা জানালেন হত্যার কারণ, চার্জশিট এ সপ্তাহেই খুলনায় কয়েক ঘণ্টার ব্যবধানে ৩ স্থানে গুলিবর্ষণ, নগরজুড়ে আতঙ্ক পাইকগাছায় পুশবিরোধী অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা, ১০ কেজি চিংড়ি বিনষ্ট

উজিরপুরের সাংবাদিকলিটনের মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ১৫ পড়েছেন
বিশেষ প্রতিনিধি: বরিশালের উজিরপুরের সিনিয়র সাংবাদিক মহসিন মিয়া লিটনের মমতাময়ী মা আনোয়ারা বেগম (৯৭) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ ২৪ নভেম্বর ২০২৬ ভোর ৪টা ২৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।  মৃত্যুকালে তিনি ছয় ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন,
মরহুমার মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তিনি মরহুম আব্দুস সাত্তার মিয়ার স্ত্রী। আজ মঙ্গলবার বাদ আসর বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের বান্না মিয়া বাড়িতে তাঁর জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সাংবাদিক মহসিন মিয়া লিটনের মায়ের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য সর্দার সরফুদ্দিন আহমেদ সান্টু, বিএনপির সিনিয়র সহসভাপতি এস এম আলাউদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন খান, পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান টুলুসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
এ ছাড়া শোক প্রকাশ করেছে উজিরপুর রিপোর্টার্স ইউনিটি। শোক জানিয়েছেন সিনিয়র সাংবাদিক মো. মাহফুজুর রহমান মাসুম, সিনিয়র সাংবাদিক আলতাফ হোসেন অনিক,  অ্যাডভোকেট আব্দুল্লাহ আল তওয়াব সুমন মৃধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা। মরহুমা উজিরপুর পৌর বিএনপির আইনবিষয়ক সম্পাদক মোহাম্মদ রিয়াজ মিয়ার দাদি। জানাজার শেষে গুঠিয়া বান্না মিয়া বাড়ি পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
শোক প্রকাশকারীরা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তাঁরা মহান আল্লাহর কাছে মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করার প্রার্থনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT