শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
কিশোর গ্যাং: এর অপরাধ নিবে কার কাঁধে? নতুন কুঁড়ির সেরা ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির আমন্ত্রণপত্র দিলেন প্রধানমন্ত্রী খুমেক হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) ডাঃ মোস্তফা কামাল প্রধানমন্ত্রীকে নিজ হাতে লেখা কোরআন উপহার দিলেন ৯ বছরের শিশু কৃষিতে সফল উপকূলের নারীরা ভেরি বাধ ভাঙ্গার আতঙ্ক, এখনো ঘুমাতে পারে না উপকূলের মানুষ ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সাতক্ষীরায় ওল ,কচু চাষে চাষিরা স্বাবলম্বী

  • প্রকাশিত সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১৪১ পড়েছেন

সাতক্ষীরা প্রতিনিধি ‌: সাতক্ষীরা ওল কচু চাষ করে চাষিরা স্বাবলম্বী হয়েছে ‌। আগাম জাতের কচুতে সাতক্ষীরার বাজার ভরপুর তারপরেও সাতক্ষীরার
ওল কচু ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলে যাচ্ছে ‌ প্রতিনিয়ত। সাতক্ষীরা সদর উপজেলার মাগুরা গ্রামের কফিল উদ্দিন ওল চাষ করেন বর্তমান মৌসুমে পাঁচ হাজার টাকা খরচ করে ৫৩ হাজার টাকার ওল ,বিক্রি করেছে বলে কফিল উদ্দিন এই প্রতিবেদককে জানিয়েছেন একই গ্রামের হারান মন্ডল পাঁচ শতক জমিতে কচু চাষ করে খরচ হয়েছে ১৩০০০ টাকা বিক্রি করেছেন ৬২ হাজার ‌টাকায় এভাবেই সাতক্ষীরা ওল ,কচু চাষিরা প্রত্যেকেই ওল কচু,চাষ করে স্বাবলম্বী হয়েছেন ‌।‌বাংলাদেশ কৃষি প্রধান দেশ। আমাদের দেশের মাটি অতি উর্বর। এদেশের আবহাওয়া, জলবায়ূ এবং ভূ-প্রকৃতি সবই কৃষি উৎপাদন সহনীয়। নানান ধরনের কৃষি পন্য উৎপাদনে বাংলাদেশ ইতিমধ্যে তার সক্ষমতা জানিয়ে দিয়েছে। খাদ্য শষ্যের পাশাপাশি বহুবিধ সবজি উৎপাদনে এদেশের কৃষককুল পারদর্শি। সবজি উৎপাদনে বাংলাদেশ অনেক অনেক দুর এগিয়ে চলেছে। নানান ধরনের সবজির মধ্যে ওল অন্যতম, ওলের পাশাপাশি পুইশাক, কচুরমুখি, মান কচু ভেটকচু বিশেষ উপাদেয় সবজি হিসেবে বিবেচিত। সাতক্ষীরার বাস্তবতা ও পরিস্থিতির বিশ্লেষনে বলা যায় উল্লেখিত সবজি উৎপাদনে সাতক্ষীরার কৃষকরা লাভবান হচ্ছে। জেলার চাহিদা পুরন পরবর্তি এ সকল সবজি বিশ্ব বাজারে রপ্তানী করা হচ্ছে পাশাপাশি রাজধানী ঢাকা সহ দেশের অপরাপর জেলা গুলোতেও চাহিদার ক্ষেত্র হিসেবে বিবেচিত হচ্ছে। সাম্প্রতিক বছর গুলোতে জেলার বিভিন্ন উপজেলায় বাণিজ্যিক ভাবে ওলচাষ হচ্ছে। ওলের পাশাপাশি বিভিন্ন ধরনের কচুর ও চাষ চোখে পড়ার মত। মানকচুর চাষ সাম্প্রতিক বছর গুলোতে জেলায় ব্যাপক ভাবে হচ্ছে। প্রতিটি কচু ১০/১২ কেজি পর্যন্ত ওজন যা অর্থনীতিতে অতি গুরত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ওলের চাষে আধুনিকতার ছোয়া এসেছে। আধুনিক ও উন্নতমানের বীজ অর্থাৎ কয়েকগুন ওজন বৃদ্ধি পেয়েছে। এক সময় গুলোতে ওজন এবং কচুর উৎপাদন ও চাষ সনাতন পদ্ধতিতে হতো অর্থাৎ আধুনিকতার ছোয়া লাগেনি। বসতবাড়ীর পাশে, রান্না ঘরের পেছনে বা বাড়ীর আশপাশের বাগানে রোপন করা হতো কিন্তু বর্তমানের চিত্র সম্পূর্ণ ভাবে ভিন্ন হতে ভিন্নতর। বানিজ্যিক ভাবে ওল ও কচুর চাষ হচ্ছে এবং অর্থনৈতিক গুরুত্ব অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। দিনে দিনে উল্লেখিত চাষে চাষীরা আগ্রহী হয়ে পড়ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT