
পাইকগাছা প্রতিনিধি : খুলনা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন পাইকগাছা থানার ওসি শেখ আউয়াল কবির। গত অক্টোবর মাসের কর্মদক্ষতার মূল্যায়নে তাঁকে সম্মাননা স্মারক ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়েছে। রোববার (২২ নভেম্বর) খুলনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক। তিনি শ্রেষ্ঠ ওসি হিসেবে শেখ আউয়াল কবিরের হাতে সম্মাননা ক্রেস্ট ও অর্থ পুরস্কার তুলে দেন।
অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক ও ডিএসবি) আবির সিদ্দিকী শুভ্র (পিপিএম-সেবা)-এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সি-সার্কেল) মো. সালাউদ্দিন, সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মো. আমির হামজা, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার শেখ আলমগীর হোসেন এবং শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. বাবুল হোসাইন হাওলাদার। এ ছাড়া জেলার বিভিন্ন থানার ওসিসহ পুলিশের ঊর্ধ্বতন ও মাঠপর্যায়ের কর্মকর্তারা সভায় অংশ নেন। অনুষ্ঠানে শ্রেষ্ঠ ওসির পাশাপাশি বিভিন্ন ক্যাটাগরিতে প্রশংসনীয় কাজের স্বীকৃতি হিসেবে আরও কয়েকজন পুলিশ সদস্যকে সম্মাননা ক্রেস্ট ও সম্মানী প্রদান করা হয়। এর মধ্যে রয়েছেন- শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী এসআই ও এএসআই শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী এসআই ও এএসআই জেলার সর্বোচ্চ মামলা রুজুকারী সার্জেন্ট
পর্যালোচনা সভায় খুলনা জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও অস্ত্র উদ্ধার, ট্রাফিক নিয়ন্ত্রণ, সাইবার অপরাধ দমন, গ্রেফতারি পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলার তদন্ত অগ্রগতি এবং গোয়েন্দা তৎপরতা জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন পুলিশ সুপার সরকার ওমর ফারুক।
Leave a Reply