মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে ঢেউয়ের আঘাত ঠেকাতে দেশীয় প্রযুক্তির বেড়া যশোরে বিস্ফোরক মামলায় সমালোচিত বিএনপি নেতা রড বাচ্চু আটক রামপাল-রুপসা রুটে ১৪ বছর বাস চলাচল বন্ধ: যাত্রীদের ভোগান্তি যশোরে কনস্টেবল নিয়োগের দ্বিতীয় দিনে চার ইভেন্টে সক্ষমতা যাচাই ২৯ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি মাগুরায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু উজিরপুরে ৯ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার রংপুরে ৪ খুন: তদন্ত কর্মকর্তা জানালেন হত্যার কারণ, চার্জশিট এ সপ্তাহেই খুলনায় কয়েক ঘণ্টার ব্যবধানে ৩ স্থানে গুলিবর্ষণ, নগরজুড়ে আতঙ্ক পাইকগাছায় পুশবিরোধী অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা, ১০ কেজি চিংড়ি বিনষ্ট

তেরখাদায় বিএনপি নেতাকে গুলি : সিসিটিভি ফুটেজ দেখে যুবক আটক

  • প্রকাশিত সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ২৩ পড়েছেন

তেরখাদায় বিএনপি নেতা মাফিজুর রহমানকে গুলি করার ঘটনায় এখনও মামলা হয়নি। তবে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জিজ্ঞাসাবাদের জন্য আব্দুল করিম (৩৫) নামের এক যুবককে আটক করে পুলিশ। আটক আব্দুল করিম পাশের দিঘলিয়া উপজেলার পানিগাতী গ্রামের মৃত মহি মোড়লের ছেলে।

এর আগে গত শনিবার রাত ১০টার দিকে তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নের মোকামপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মাফিজুর রহমান মধুপুর ইউনিয়ন বিএনপি’র সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য। তিনি মোকামপুর গ্রামের আবুল সরদারের ছেলে।
স্থানীয় সূত্র, ভুক্তভোগীর পরিবার ও পুলিশ জানায়, গতকাল রাতে মোকামপুর বাজার থেকে অটোভ্যানে করে বাড়ি ফিরছিলেন মাফিজুর রহমান। পথে মিকাইলের করাতকলের সামনে পৌঁছালে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি ছোড়ে। এরপর দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। গুলিতে মাফিজুর রহমানের বাম হাত, ডান পা ও বুকের বাম পাশের নিচের অংশে আঘাত লাগে। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।
তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহমেদ আলী বিশ্বাস বলেন, সিসিটিভি ফুটেজের সূত্র ধরে রোববার ভোরে পাশের দিঘলিয়া উপজেলার পানিগাতী গ্রাম থেকে আব্দুল করিমকে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে আজ (রোববার) সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।
খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবির সিদ্দিকী শুভ্র জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশি কার্যক্রম অব্যাহত রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT