
নিজস্ব প্রতিবেদক : খুলনা মহানগরীর মানিকতলা এলাকার মহেশ্বরপাশা খাদ্য বিভাগ ওয়ার্কার্স ইউনিয়নের উদ্যোগে ইউনিয়ন চত্বরে মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে সম্প্রতি কারামুক্ত ইউনিয়ন সভাপতি মো. আরিফ হোসনকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় জড়িয়ে হেনস্তা করার প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইউনিয়ন সভাপতি মো. আরিফ হোসেন শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, “আমার বিরুদ্ধে সাইলো থেকে ট্রাক ভর্তি গম পাচারের অভিযোগ এনে যে মিথ্যা দায়ের করা হয়েছে, তা ছিল আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র এবং এই মামলা আমার বিরুদ্ধে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত।
তিনি শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা আমাকে কতটুকু সম্মান করেন ও ইউনিয়নকে ভালোবাসেন তা আমি আটকের পর আপনাদের আন্দোলনের গতিবেগ দেখে বুঝেছি। আমি কোনভাবেই এই চুরির ঘটনায় সম্পৃক্ত নই, যদি সম্পৃক্ত থাকি দেশের সর্বোচ্চ আদালতে আমার শাস্তি হলে, সে বিচার আমি মাথা পেতে নেব।
তিনি আরও বলেন, ইউনিয়নের স্বার্থ সংশ্লিষ্ট নষ্ট হবে এমন কোনো কর্মকাণ্ডে কি আমি জড়িত। কেউ যদি আমার বিরুদ্ধে কোনো অপকর্মের ব্যাপারে বলতে পারেন, আমি স্বেচ্ছায় ইউনিয়নের পদ ছেড়ে দেব।
ইউনিয়ন সভাপতি মোঃ আরিফ হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সেলিম মাস্টারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মো. আব্দুল মালেক, সহ-সাধারণ সম্পাদক মো. আবু জাফর হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মো. ফারুক সরদার, প্রচার সম্পাদক মো. সোহরাব খাঁ, কোষাধ্যক্ষ মো. মনিরুল ইসলাম এবং দপ্তর সম্পাদক মো. শহিদুল ইসলাম, কার্যকারী সদস্য মো. আলম শেখ, মো. সাদেক হাওলাদার, আব্দুল মজিদ হাওলাদার। এসময় আরও উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ড শ্রমিক দল সভাপতি মো. সিদ্দিকুর রহমান, আব্দুল সালাম সরদার, মো. মোতালেব সরদার, মো. মকবুল সরদার, মো. ফিরোজ সরদার, মো. হাসান সরদার, মো. নান্টু মিয়া ও মো. আরিফসহ ইউনিয়নের অন্যান্য সদস্যবৃন্দ ও শ্রমিকবৃন্দ ।
Leave a Reply