মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে ঢেউয়ের আঘাত ঠেকাতে দেশীয় প্রযুক্তির বেড়া যশোরে বিস্ফোরক মামলায় সমালোচিত বিএনপি নেতা রড বাচ্চু আটক রামপাল-রুপসা রুটে ১৪ বছর বাস চলাচল বন্ধ: যাত্রীদের ভোগান্তি যশোরে কনস্টেবল নিয়োগের দ্বিতীয় দিনে চার ইভেন্টে সক্ষমতা যাচাই ২৯ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি মাগুরায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু উজিরপুরে ৯ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার রংপুরে ৪ খুন: তদন্ত কর্মকর্তা জানালেন হত্যার কারণ, চার্জশিট এ সপ্তাহেই খুলনায় কয়েক ঘণ্টার ব্যবধানে ৩ স্থানে গুলিবর্ষণ, নগরজুড়ে আতঙ্ক পাইকগাছায় পুশবিরোধী অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা, ১০ কেজি চিংড়ি বিনষ্ট

তিন দিনের ভারী বর্ষণে আমন চাষীরা লোকসানের মুখে

  • প্রকাশিত সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ১২ পড়েছেন

নিজস্ব প্রতিবেদক : টানা তিন দিনের ভারী বর্ষণ খুলনার আমন চাষীদের লোকসানের মুখে ফেলেছে। বিভিন্ন স্থানের নিম্নাঞ্চলের বিলে আমন ক্ষেতে পানি জমে রয়েছে। পানিতে ভিজে কাটা ধানের একটি অংশ জমিতে ঝরে গেছে। খড়ও নষ্ট হয়ে গেছে। কর্তন না হওয়া ধানেরও প্রায় একই পরিস্থিতি। যদিও গতকাল থেকে পরিস্থিতি পাল্টাতে শুরু করেছে। রোদ্রজ্জল আবহাওয়ায় কৃষক ও ক্ষেত মজুরেরা কর্মব্যস্ত সময় পার করছেন।
এদিকে, খুলনায় এবার আমন চাষের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। জেলার নয় উপজেলাসহ মেট্রো অঞ্চলের দুইটি থানা এলাকায় চলতি মৌসুমে ৮৭ হাজার ৪শ’ ৬৮ হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে। লক্ষ্যমাত্রা ছিল-৮৮ হাজার ৩শ’ ৫১ হেক্টর। ডুমুরিয়া উপজেলার একটি বিলে জলাবদ্ধতা থাকায় ৮শ’ ৮৩ হেক্টর জমিতে আমন চাষ কম হয়েছে বলে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে।
রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের যুগিহাটী গ্রামের কৃষক আব্দুর রাজ্জাক (৩৮) পুটিমারী বিলে আঁধা-আঁধি ফসলের চুক্তির বিনিময়ে অপরের সাড়ে তিন বিঘা জমিতে আমন চাষ করেছেন। কয়েকদিন আগে তিনি দুই বিঘা জমির ধান কাটা শেষ করেছেন। সোমবার সকাল ৮ টা পর্যন্ত সময়ের মধ্যে জমিতেই তার কাটা ধান পানিতে ডুবে ছিল। তিনি বলেন, জমিতে আবাদ করতে ২৫ হাজার টাকার বেশি খরচ হয়েছে। চার ভাগের এক ভাগ জমির ধান হয়তো ক্ষেতেই থেকে যাবে। খড়-কুটোর অবস্থাও ভাল না। তিনি ১০ হাজার টাকার বেশি লোকসানের শঙ্কা ব্যক্ত করেছেন।
স্থানীয় উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল মোতালিব বলেন, পুটিমারি বিলে ১শ’ ৪০ হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে। এর মধ্যে ২ হেক্টর জমির ফসল ভারী বর্ষনে আক্রান্ত হয়েছে। দশমিক ৫ হেক্টর জমির ধান নষ্ট হতে পারে বলে তিনি ধারণা করছেন।
রূপসা, তেরখাদা, দিঘলিয়াসহ কয়েকটি উপজেলার বিভিন্ন স্থানের নিম্নাঞ্চলের বিলগুলোর কৃষকদের দুর্দশার চিত্র প্রায় একই রকম বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একটি সূত্র জানান, সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ১শ’ ৫৪ হেক্টর জমির ফসল আক্রান্ত হয়েছে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি নিয়মিত থাকলে ক্ষতি অনেকটা লাঘব হবে।
সোমবার দুপুর ১২ টার দিকে সূর্য কিরণ ছড়াচ্ছিল। তাতে কিছুটা উত্তাপও ছিল। বিভিন্ন স্থানের কিষান-কিষানীদের কাটা ধান খড়সহ রোদে মেলে দিতে, মাড়াই করা ধান রোদে শুকাতে এবং পানি কমতে থাকা জমি থেকে ধান সরানোর কাজে ব্যস্ত থাকার খবর পাওয়া গেছে। সূত্রমতে, বৃষ্টির পানিতে ভেজা ধান নিম্নমানের হবে। সন্তোষজনক দাম পাওয়া যাবে না। এতে অনেকে অর্থিক ক্ষতির কবলে পড়বেন।
খুলনা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, গত ১৯, ২০ ও ২১ নভেম্বর তিন দিনে খুলনায় ৯০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। যার ধরণ ছিল ভারী মানের। ঘূর্ণিঝড় আকমানের প্রভাবে এ বর্ষণ হয়েছে। নভেম্বর ও ডিসেম্বর মাসকে তিনি ‘সাইক্লোন পিরিয়ড’ হিসেবে উল্লেখ করে এ বৃষ্টিপাতকে প্রকৃতির স্বাভাবিক নিয়ম বলে আখ্যা দিয়েছেন।
খুলনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নজরুল ইসলাম বলেন, ইতোমধ্যে ৪ হাজার ১১১ হেক্টর জমির ধান কাটা সম্পন্ন হয়েছে। হেক্টর প্রতি ফলন হয়েছে- ৪ হাজার ৭ শ’ ৮০ মেট্রিকটন। আগামী বোরো মৌসুমে ৮ হাজার কৃষককে বীজ ও সার প্রণোদনা দেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT