রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
ফুলতলা প্রয়াত ব্যাবসায়ীর স্ত্রীর ইন্তেকাল আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে দিঘলিয়ায় বিএনপির মোটরসাইকেল শোডাউন কালিগঞ্জের নবাগত ইউএনও সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সহ-সভাপতির বহিষ্কারাদেশ প্রত্যাহার বটিয়াঘাটায় বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত মোংলায় ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ ঋতু পরিবর্তনের প্রভাব পড়েছে উপকূলের মানুষের কাঁধে সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী বাগেরহাটে দশম শ্রেণির ছাত্রীকে বাল্যবিবাহের অভিযোগ, গায়ে হলুদের ভিডিও প্রকাশ্যে পাইকগাছায় জাল নোটসহ দুই নারী আটক

সোহেল-শাহিনের কবর জিয়ারত করলেন বিএনপির ভারপ্রাপ্ত  মহাসচিব ও দুই প্রতিমন্ত্রী

  • প্রকাশিত সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ২৬ পড়েছেন
কালিয়া (নড়াইল)প্রতিনিধি: নড়াইলের কালিয়ায় নিহত বিএনপির দুই নেতা সোহেল ও শাহিনের কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত  মহাসচিব রুহুল কবির রিজভী, পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তারা নিহত দুই নেতাকর্মীর কবর জিয়ারত করেন। এ সময় তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। কবর জিয়ারতকালে এক আবেগঘন ও শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।
এ সময় উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম, কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিন্নাতুল ইসলাম। এছাড়া নড়াইল, কালিয়া, লোহাগড়া ও নড়াগাতী বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কবর জিয়ারতকে কেন্দ্র করে সকাল থেকেই এলাকায় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। বৈরী আবহাওয়া ও প্রবল বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার মানুষ নিহত দুই নেতাকর্মীর প্রতি শ্রদ্ধা জানাতে সমবেত হন। বৃষ্টিভেজা পরিবেশে শোকাহত মানুষের এই উপস্থিতি পুরো এলাকাকে এক হৃদয়বিদারক আবহে পরিণত করে।
এদিকে কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন। নিহত সোহেল ও শাহিনের স্মরণে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে শোক ও আবেগঘন পরিবেশ বিরাজ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT