
বিশেষ প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে যথাযথ মর্যাদায় মহান মুক্তিযুদ্ধের ৯ নম্বর সেক্টর কমান্ডার মেজর এম এ জলিল এর- ৩৭তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। ১৯ নভেম্বর, দিবসটি উপলক্ষে পরিবার, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উজিরপুর উপজেলা মেজর এম এ জলিল পরিষদ-এর উদ্যোগে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।দিনটি উপলক্ষে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে তার বর্ণাঢ্য জীবন, মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান এবং স্বাধীনতা-পরবর্তী রাজনৈতিক আদর্শ নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উজিরপুর পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ মাইনুল আহাদ মামুন সিকদার,নুরুল ইসলাম সিকদার, মোঃ শামসুল হক সিকদার,আলী হোসেন রূপক,বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত শিক্ষক এম এ জাকারিয়া,উজিরপুর পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ জাহিদুল ইসলাম সোহেল,পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ নুরুজ্জামান, মাইনুল হক মুকিম মাস্টার, আকবর সিকদার, ইমরান মৃধা, ফয়সাল সিকদারসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নের্তৃবৃন্দ। এছাড়া সকাল ১০টায় মেজর জলিল নূরানী মাদ্রাসায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মোঃ মিজানুর রহমান।
উল্লেখ্য ১৯৪২ সালের ৯ ফেব্রুয়ারি বরিশালের উজিরপুরে জন্মগ্রহণকারী এই বীর মুক্তিযোদ্ধা ১৯৮৯ সালের ১৯ নভেম্বর পাকিস্তানের ইসলামাবাদে মৃত্যুবরণ করেন। বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা হিসেবে ২০২৬ সালে তাকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়।
Leave a Reply