বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ইসলামী ব্যাংকের ১কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ, ৪ জনের কারাদণ্ড সুন্দরবনে জলদস্যুদের আতঙ্কে বনজীবীরা দিশেহারা মোল্লাহাটে অবৈধ বালু উত্তোলন, অভিযানে পাইপ বিনষ্ট মোল্লাহাটে ইমামের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীদের বলাৎকারের অভিযোগ মোল্লাহাটে ফার্নিচারের দোকানে অগ্নিকাণ্ড, ৫ লাখ টাকার ক্ষতি রাষ্ট্রীয় স্বীকৃতি ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে উপকূল দিবস পালিত ডুমুরিয়া উপজেলা বিএনপির প্রতিবাদ মিছিল আর কে বি কে হরিশ্চন্দ্র কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটিকে সংবর্ধনা দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে শিক্ষার্থীদের প্রতি রাষ্ট্রপতির আহবান বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ডুমুরিয়ায় পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ২

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ২১ পড়েছেন

ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়া থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে মাদকসহ দুই মাদক কারবারি কে আটক করেছে।বুধবার দিবাগত রাতে উপজেলার রানাই ও মাগুরাঘোনা এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের এস‌আই কবির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনার রাতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে সাতক্ষীরার ঘোনা এলাকার জারিয়েল সরদারের ছেলে রাসেল হোসেন (৩৯) কে আটক করে। এ সময় তার কাছ থেকে ১৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অপরদিকে এস‌আই নুর ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে এক‌ই রাতে উপজেলার মাগুরাঘোনা এলাকায় অভিযান চালিয়ে কয়রা থানার চান্নির চক এলাকার পরিমল সানার ছেলে দেব প্রসাদ সানা (৪০) কে আটক করা হয়। এরপর তার দেহ তল্লাশি করে ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করে। ঘটনা প্রসঙ্গে ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন,এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা হয়েছে এবং আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT