বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ইসলামী ব্যাংকের ১কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ, ৪ জনের কারাদণ্ড সুন্দরবনে জলদস্যুদের আতঙ্কে বনজীবীরা দিশেহারা মোল্লাহাটে অবৈধ বালু উত্তোলন, অভিযানে পাইপ বিনষ্ট মোল্লাহাটে ইমামের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীদের বলাৎকারের অভিযোগ মোল্লাহাটে ফার্নিচারের দোকানে অগ্নিকাণ্ড, ৫ লাখ টাকার ক্ষতি রাষ্ট্রীয় স্বীকৃতি ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে উপকূল দিবস পালিত ডুমুরিয়া উপজেলা বিএনপির প্রতিবাদ মিছিল আর কে বি কে হরিশ্চন্দ্র কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটিকে সংবর্ধনা দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে শিক্ষার্থীদের প্রতি রাষ্ট্রপতির আহবান বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

তালায় সড়ক দুর্ঘটনায় মটরসাইকেল আরোহী আহত : দোকান মালিকের লক্ষাধিক টাকার ক্ষতি

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ১১ পড়েছেন
‎তালা প্রতিনিধি : ‎সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় ডুমুরিয়ার খরনিয়া এলাকার  রবিউল ইসলাম নামে এক যুবক আহত হয়ছে।
 এ সময় রাস্তায় পাশে এক দোকানীর লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে ১২ নভেম্বর (বৃহস্পতিবার) দুপুরে পাইকগাছা-খুলনা সড়কে তালা উপজেলার দক্ষিণ নলতা গ্রামের  এই দূর্ঘটনা ঘটে।
‎প্রত্যক্ষদর্শীরা জানান, পাইকগাছা উপজেলা মৎস‍্য কর্মকর্তা মোঃ সৈকত মল্লিক তার নিজের ব‍্যবহৃত সরকারি গাড়ি ( ঢাকা মেট্রো-ঠ, ১৩-২৩৮৭) নিয়ে খুলনায় জরুরি মিটিংয়ে যাচ্ছিল। পথিমধ‍্যে দক্ষিণ
নলতা নামক স্থানে পৌছলে পাইকগাছাগামী মটরসাইকেলটি মৎস‍্য কর্মকর্তার গাড়িতে ধাক্কা খায়। তখন মটরসাইকেল আরোহী কে বাচাতে সরকারি পাজোরো গাড়িটি বামে চাপিয়ে দঃনলতা গ্রামের মৃত মুনছুর আলী সরদারের ছেলে হাসানুর সরদারের দোকানের ভিতরে গাড়ি চালক চালিয়ে দেয়। এসময় হাসানুরের দোকানে থাকা একটি ফ্রিজ, চেয়ার, টেবিল ও মালামালসহ দোকানের লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয় সুত্রে জানাযায়। এতে গরীব অসহায় হাসানুর তার একমাএ আয়ের উৎস চায়ের দোকান টি ভেঙ্গে যাওয়ায় ও মালামাল ক্ষতি হওয়ায় একেবারে ভেঙ্গে পড়েছে বলে স্থানিয়রা জানান।
‎এব‍্যাপারে দোকান মালিক হাসানুর জানায়, আমার একমাত্র আয়ের উৎস এই চায়ের দোকান। তা একেবারে ভেঙ্গে চুরমার হয়েগেছে একন আমার ছেলে মেয়েদের কি খাইয়ে বাছিয়ে রাখব। আমার তো আর কোন উপায় নেই। আমি এর সুষ্ঠ বিচার চাই।
‎পাইকগাছা মৎস‍্য অফিসের সি এস ও ডাক্তার আজাহার আলী বলেন, এগাড়িতে আমি ছিলাম মৎস‍্য কর্মকর্তা সৈকত স‍াহেব ছিলেন না। ঘটনার সত‍্যতা স্বীকার করে বলেন, চায়ের দোকানের ক্ষতি হয়েছে আমি আগামী বুধবার  আমার অফিসে আসতে বলছি যে একটা ব‍্যবস্থা করবো।
‎ তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম ঘটনার সত‍্যতা স্বীকার করে বলেন ঘটনা ঘটার পর ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল এবং ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত  করে আইনগত ব‍্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT