বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ইসলামী ব্যাংকের ১কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ, ৪ জনের কারাদণ্ড সুন্দরবনে জলদস্যুদের আতঙ্কে বনজীবীরা দিশেহারা মোল্লাহাটে অবৈধ বালু উত্তোলন, অভিযানে পাইপ বিনষ্ট মোল্লাহাটে ইমামের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীদের বলাৎকারের অভিযোগ মোল্লাহাটে ফার্নিচারের দোকানে অগ্নিকাণ্ড, ৫ লাখ টাকার ক্ষতি রাষ্ট্রীয় স্বীকৃতি ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে উপকূল দিবস পালিত ডুমুরিয়া উপজেলা বিএনপির প্রতিবাদ মিছিল আর কে বি কে হরিশ্চন্দ্র কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটিকে সংবর্ধনা দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে শিক্ষার্থীদের প্রতি রাষ্ট্রপতির আহবান বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

যশোরে মাদ্রাসাছাত্রকে অপহরণ করে মুক্তিপণ দাবি, মারধর ও টাকা ছিনতাই

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৯ পড়েছেন

যশোর প্রতিনিধি : যশোরে এক মাদ্রাসাছাত্রকে অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক ইজিবাইকে তুলে নিয়ে অপহরণ, মারধর ও মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে অজ্ঞাতনামা ৪-৫ জনের বিরুদ্ধে। এ সময় তার কাছে থাকা নগদ ৫ হাজার ৭০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে তাকে ছেড়ে দেওয়া হলেও মোবাইল ফোনে এক লাখ টাকা মুক্তিপণ দাবি এবং প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

ভুক্তভোগী মো. ইয়াসিন আরাফাত (২০) যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের সীতারামপুর শেখপাড়ার বাসিন্দা। তিনি রূপদিয়া জিরাট মাদ্রাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী।

কোতোয়ালি মডেল থানায় দেওয়া লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ১১ নভেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে সীতারামপুর প্রাথমিক বিদ্যালয়ের পাশের সড়ক দিয়ে খেলা দেখতে যাওয়ার সময় ৪-৫ জন অজ্ঞাত ব্যক্তি তার পথরোধ করে। এ সময় ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাকে জোরপূর্বক একটি ইজিবাইকে তুলে চোখ কাপড় দিয়ে বেঁধে ঝুমঝুমপুর ময়লাখানার পেছনের একটি বাগানে নিয়ে যায়। সেখানে তার পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং তার কাছে থাকা ৫ হাজার ৭০০ টাকা ছিনিয়ে নেয়। টাকা আদায়ের জন্য তাকে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়।

অভিযোগে আরও বলা হয়, রাত আনুমানিক ৯টার দিকে তাকে ছেড়ে দেওয়ার সময় অপহরণকারীরা পরবর্তীতে ফোন করে দেওয়া বিকাশ নম্বরে টাকা পাঠানোর নির্দেশ দেয়। অন্যথায় প্রাণনাশের হুমকি দেওয়া হয়। বাড়িতে ফিরে ইয়াসিন পরিবারের সদস্যদের বিষয়টি জানান।

পরদিন ১২ নভেম্বর সকাল থেকে ০১৯০৭-৬৭০১৩৩ নম্বর থেকে তার ব্যবহৃত ০১৯৫০-৯৩৫৬৬০ নম্বরে ফোন করে এক লাখ টাকা দাবি করা হচ্ছে। একই সঙ্গে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। এতে ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ ঘটনায় হাফিজুর ও ইশাকুলসহ স্থানীয় কয়েকজনকে সাক্ষী হিসেবে উল্লেখ করে ইয়াসিন আরাফাত কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মো.বদরুজ্জামান মোল্লা বলেন,এঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চানপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জকে নির্দেশনা দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে চানপাড়ার পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ  এসে আই আশরাফ উদ্দিন বলেন, অভিযোগ হাতে পেলে প্রয়োজনের ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT