বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ইসলামী ব্যাংকের ১কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ, ৪ জনের কারাদণ্ড সুন্দরবনে জলদস্যুদের আতঙ্কে বনজীবীরা দিশেহারা মোল্লাহাটে অবৈধ বালু উত্তোলন, অভিযানে পাইপ বিনষ্ট মোল্লাহাটে ইমামের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীদের বলাৎকারের অভিযোগ মোল্লাহাটে ফার্নিচারের দোকানে অগ্নিকাণ্ড, ৫ লাখ টাকার ক্ষতি রাষ্ট্রীয় স্বীকৃতি ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে উপকূল দিবস পালিত ডুমুরিয়া উপজেলা বিএনপির প্রতিবাদ মিছিল আর কে বি কে হরিশ্চন্দ্র কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটিকে সংবর্ধনা দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে শিক্ষার্থীদের প্রতি রাষ্ট্রপতির আহবান বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ফকিরহাটে আমন ক্ষেতে পোকা দমনে মাঠে মাঠে আলোক ফাঁদ স্থাপন

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ১৭ পড়েছেন

ফকিরহাট প্রতিনিধি ‌: বাগেরহাটের ফকিরহাটে আমন ধানের ক্ষেতে ক্ষতিকর পোকার আক্রমণ শনাক্ত ও প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ স্থাপন করেছেন উপজেলা কৃষি বিভাগ।

একই সঙ্গে কীটনাশকের ব্যবহার কমিয়ে পরিবেশ বান্ধব পদ্ধতিতে ফসল উৎপাদনে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। বৈরী আবহাওয়ার কারণে এ বছর আমন ক্ষেতে বিভিন্ন পোকার আক্রমণের আশঙ্কা থাকলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে কৃষি কর্মকর্তারা জানান।

উপজেলা কৃষি বিভাগ জানান, চলতি মৌসুমে ফকিরহাটে উফশী, হাইব্রিড ও স্থানীয় জাতের আমন ধানের আবাদ হয়েছে। এর মধ্যে ব্রি-১০৩, ব্রি-৯৫, ব্রি-৯৩ ও ব্রি-৮৭ জা উল্লেখযোগ্য। উপজেলায় মোট ৪ হাজার ৬০০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। প্রতি বিঘায় ১৫ থেকে ২০ মণ ধান উৎপাদনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।

বাহিরদিয়া ইউনিয়নের কৃষক মো. জাহাঙ্গীর হোসেন জানান, “এবার এক একর জমিতে আমন ধানের চাষ করেছি। অতিরিক্ত বৃষ্টির কারণে ধানের বীজতলা নষ্ট হওয়ায় ধান রোপণে কিছুটা দেরি হয়েছে। তবে আলোক ফাঁদ ও পার্চিং পদ্ধতি ব্যবহারের ফলে ক্ষতিকর পোকামাকড়ের প্রাদুর্ভাব কমেছে। পাশাপাশি বালাইনাশকের ব্যবহার কমাতে পারায় উৎপাদন খরচও কম হচ্ছে।”

কৃষক প্রতিনিধি মহসীন শেখ, কামাল রেজা, ইশারাত গাজী ও মোতালেব মোড়ল উপস্থিত ছিলেন। বিভিন্ন ব্লকের প্রায় ২৫০ জন আমন চাষি এ কার্যক্রমে অংশ নেন। এয়াড়াও বিভিন্ন ব্লকের কৃষকদের ধান ও সবজি চাষে করণীয়, পোকার আক্রমণ থেকে ফসল রক্ষা এবং স্বল্প খরচে নিরাপদ খাদ্য উৎপাদনের বিভিন্ন কৌশল সম্পর্কে কৃষকদের পরামর্শ দেন কৃষি কর্মকর্তারা।

উপসহকারী কৃষি কর্মকর্তা অভিজিৎ গাইন ও সীমা মন্ডলসহ বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তারা জানান, আলোক ফাঁদের পাশাপাশি উপজেলার বিভিন্ন মাঠে পরিবেশবান্ধব ‘পার্চিং’ পদ্ধতিও ব্যবহার করা হচ্ছে। এ পদ্ধতিতে জমিতে গাছের ডাল, বাঁশের আগা ও কুঞ্চিসহ বিভিন্ন ডালপালা পুঁতে দেওয়া হয়। এতে পাখিরা বসার জায়গা পায় এবং ধানক্ষেতের ক্ষতিকর পোকামাকড় খেয়ে প্রাকৃতিকভাবে পোকা দমনে ভূমিকা রাখে।

তারা আরো জানান, শীতের শুরুতে হঠাৎ ভারী বৃষ্টিপাতের কারণে জমিতে পানি জমে গেলে ধান ও সবজি ক্ষেতে বিভিন্ন ধরনের পোকার আক্রমণ দেখা দিতে পারে। এ জন্য আগাম সতর্কতা ও নিয়মিত মাঠ পর্যবেক্ষণ জরুরি। আলোক ফাঁদের মাধ্যমে ক্ষতিকর পোকা শনাক্ত করে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া সম্ভব। এতে অপ্রয়োজনীয় কীটনাশকের ব্যবহার কমানোর পাশাপাশি উৎপাদন খরচও কমানো যায়।

ফকিরহাট উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শেখ সাখাওয়াত হোসেন বলেন, কৃষকরা দিনের বেশির ভাগ সময় জমিতে কাজ করেন। তাই সন্ধ্যার পর তাঁদের সঙ্গে সরাসরি কথা বলা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার সুবিধার্থে অফিস সময়ের বাইরেও মাঠপর্যায়ে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও জানান, ফকিরহাট উপজেলার আটটি ইউনিয়নের ২৪টি ব্লকে একযোগে আলোক ফাঁদ স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে ক্ষেতে থাকা বিভিন্ন পোকা শনাক্ত করে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। বর্তমানে পরিস্থিতি নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই বলেও জানান তিনি।

আলোক ফাঁদের মাধ্যমে পোকা শনাক্ত করার পাশাপাশি কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। পরিবেশবান্ধব পদ্ধতির ব্যবহার বাড়ানো এবং অপ্রয়োজনীয় কীটনাশক প্রয়োগ থেকে বিরত থাকার মাধ্যমে আমনের ফলন ও ফসলের গুণগত মান বজায় রাখাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT