
আলতাফ হোসেন অনিক, উজিরপুর: দীর্ঘ কর্মজীবনের সফল সমাপ্তি শেষে প্রিয় প্রতিষ্ঠান থেকে বিদায় নিলেন উজিরপুর আলিম মাদ্রাসা স্বনামধন্য অধ্যক্ষ মাওঃ মোঃ নুরুল হক আজহারী। ১২ নভেম্বর বেলা ১১ টায় মাদ্রাসার সভাকক্ষে অত্র মাদ্রাসার সভাপতি ও উজিরপুর পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান এর সভাপতিত্বে এক হৃদয়স্পর্শী অনুষ্ঠানের মাধ্যমে তাকে বিদায় সংবর্ধনা জানানো হয়। বিদায় বেলায় সহকর্মী ও শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত হয়ে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে বক্তারা অধ্যক্ষের বর্ণাঢ্য কর্মজীবন, প্রশাসনিক দক্ষতা এবং প্রতিষ্ঠানের উন্নয়নে তার অসামান্য অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। শিক্ষার্থীরা তাদের প্রিয় শিক্ষকের স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়ে। বিদায়ী অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। এছাড়া মাদ্রাসার শিক্ষক মোঃ হাবিবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাদল,উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) মাওলানা মোঃ আবু হানিফ,পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ গিয়াস উদ্দিন আকন,মোঃ হেমায়েত উদ্দিন খলিফা, বিশিষ্ট সমাজসেবক মোঃ আনোয়ার হোসেন হাওলাদার,অভিভাবক সদস্য মোঃ রাসেল হাওলাদার,৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আলমগীর হোসেনসহ শিক্ষক-শিক্ষার্থীরা। পরিশেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন আরবী প্রভাষক মাওলানা মোঃ ইলিয়াস হোসাইন মোমেনী।
Leave a Reply