বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ইসলামী ব্যাংকের ১কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ, ৪ জনের কারাদণ্ড সুন্দরবনে জলদস্যুদের আতঙ্কে বনজীবীরা দিশেহারা মোল্লাহাটে অবৈধ বালু উত্তোলন, অভিযানে পাইপ বিনষ্ট মোল্লাহাটে ইমামের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীদের বলাৎকারের অভিযোগ মোল্লাহাটে ফার্নিচারের দোকানে অগ্নিকাণ্ড, ৫ লাখ টাকার ক্ষতি রাষ্ট্রীয় স্বীকৃতি ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে উপকূল দিবস পালিত ডুমুরিয়া উপজেলা বিএনপির প্রতিবাদ মিছিল আর কে বি কে হরিশ্চন্দ্র কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটিকে সংবর্ধনা দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে শিক্ষার্থীদের প্রতি রাষ্ট্রপতির আহবান বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

তালার বহুল আলোচিত ৫ কিশোর স্কুল ছাত্রের জামিন মুঞ্জুর

  • প্রকাশিত সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ২৯ পড়েছেন
সাতক্ষীরা প্রতিনিধি ‌: সাতক্ষীরা তালার বহুল আলোচিত বিশেষ ক্ষমতা আইনের মামলার আসামি ৫ কিশোর স্কুল ছাত্রেরজামিন দিয়েছেন বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সাতক্ষীরা।
বুধবার ১১ নভেম্বর বেলা সাড়ে ১১ টার সময় বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মহিউদ্দীন আহমেদ এর আদালতে জামিন শুনানি শুরু হয়।শিশু কিশোর ৫ আসামী পক্ষে জামিন শুনানি করেন বিজ্ঞ আইনজীবী মোঃ আশরাফুজ্জামান। দ্বীর্ঘ শুনানীর পর বিজ্ঞ আদালত শিশু-কিশোর ৫ আসামীকে জামিনের আদেশ মুঞ্জুর করেন বিজ্ঞ আদালত। জামিন প্রাপ্ত আসামীরা হলেন তালা উপজেলার বারুইহাটি গ্রামের মোঃ রাকিব সরদার (১৬) মোঃ ইসরাফিল সরদার (১৪) মোঃ তাছিম বিশ্বাস(১৫) মোঃ ইয়াছিন মোড়ল (১৬) মোঃ রিফাত মোড়ল( ১৫)।
এর আগে ১৫ আগষ্ট আসামীরা মহামান্য সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ ঢাকায় আগাম জামিনের প্রার্থনা করিলে মহামান্য বিচারপতি কে,এম জাহিদ সারোয়ার ও শেখ আবু তাহেরের দ্বৈত বেঞ্চে আসামীদের ৮ সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে হাজির হতে নির্দেশ প্রদান করেন।
মহামান্য সুপ্রিম কোর্ট বিভাগ হাইকোর্ট ঢাকার আদেশ মোতাবেক ১১ নভেম্বর আসামীরা বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সাতক্ষীরায় স্বেচ্ছায় আত্মসমর্পণ পূর্বক জামিনের আবেদন করেন।
প্রসংগত, চলতি বছরের ১২ আগষ্ট রাত আনুমানিক ৯ ঘটিকার সময় তালা উপশহরে অবস্থিত পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে কতিপয় অজ্ঞাত কিছু যুকব লোডশেডিংয়ের কারণে ইট পাটকেল নিক্ষেপ করেন। এঘটনায় প্রেক্ষিতে তালা উপকেন্দ্রের জেনারেল ম্যানেজার সাধন কুমার মন্ডল বাদী হয়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা ও অবকাঠামোর ক্ষতিসাধনের অপরাধের কারন দেখিয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় তালা থানায় ৮ জনের আসামী করে একটি এজাহার দায়ের করেন। তালা থানার মামলা নং – ৯ তারিখ – ১৩-০৮-২০২৬ ,জি আর – ১২১/২৬(তালা)।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT