
দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলার ৭টি ইউনিয়নে উদ্যোক্তা কৃষকরা কৃষি খামারের চারদিকে আগাম শীতকালিন শিম চাষ করে ব্যাপক লাভের আশা করছে। কৃষকরা মাঁচা ছাড়াও ছোট-বড় গাছের পাশে শিম ফসলের চাষ করেছে। শিম গাছে ফলন দেখে কৃষকরা আর্থিকভাবে লাভের আশা করছে। উপজেলার কৃষকরা পারিবারিক চাহিদা মেটাতে এক সময় বাড়ির আশে পাশে এবং সড়কের দুই ধারে স্বল্প পরিসরে শিম চাষ করতো। বর্তমানে হাট-বাজারে চাহিদা বেড়ে যাওয়ায় কৃষকরা এখন বানিজ্যিক ভাবে শিমের চাষ করছে।
উপজেলার রনগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর গ্রামের বাসিন্দা মো.ওবায়দুল হক সরকার তার কৃষি খামারে বানিজ্যিক ভাবে শিমের চাষ করে লাভের স্বপ্ন দেখছে। আগাম শিম চাষে লাভবান হওয়ায় জন্য উপজেলার প্রান্তিক ও ক্ষুদ্র চাষীরাও শিম চাষ করেছে। ফলে উপজেলায় শিম চাষ ব্যাপক সম্প্রসারন ঘটেছে। চলতি রবি মৌসুমে উপজেলার উদ্যোক্তা কৃষকরা খামারের চারিদিকে মাঁচা নির্মান করে শীতকালিন শিমের চাষ করেছে। কৃষক ওবায়দুল জানায় ভাদ্র মাসের শুরুতে শিমের বীজ বপন করার পর আশ্বিন মাসের শেষ দিকে ফুল আসতে শুরু করে। এরপরেই ফল আসতে বেশী সময় লাগে না। আবহাওয়া অনুকূলে থাকায় শিমের ফলন ভাল হয়েছে। আগাম শিম তোলার পর বাজারে বিক্রির জন্য পাঠানো হয়। আগাম শিমের বাজার মূল্য বেশী হওয়ায় কৃষকরা লাভের মুখ দেখতে পারছে। উপজেলার হাট-বাজারে প্রতি কেজি শিম ১শত টাকায় বিক্রি হচ্ছে। ক্রেতারা আগাম জাতের শিম পেয়ে কম বেশি ক্রয় করছে।
উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় উদ্যোক্তা কৃষকরা আগাম শীতকালিন শিম চাষ করছে। উন্নতজাত,চারা এবং বপনসহ বিভিন্ন পরামর্শ দেয়ায় বানিজ্যিক ভাবে কৃষক পর্যায়ে শিম আবাদে সম্প্রসারন ঘটছে। উপজেলার হাট-বাজারে সবজি ফসল হিসাবে শিমের ব্যাপক চাহিদা রয়েছে।
Leave a Reply