বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ইসলামী ব্যাংকের ১কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ, ৪ জনের কারাদণ্ড সুন্দরবনে জলদস্যুদের আতঙ্কে বনজীবীরা দিশেহারা মোল্লাহাটে অবৈধ বালু উত্তোলন, অভিযানে পাইপ বিনষ্ট মোল্লাহাটে ইমামের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীদের বলাৎকারের অভিযোগ মোল্লাহাটে ফার্নিচারের দোকানে অগ্নিকাণ্ড, ৫ লাখ টাকার ক্ষতি রাষ্ট্রীয় স্বীকৃতি ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে উপকূল দিবস পালিত ডুমুরিয়া উপজেলা বিএনপির প্রতিবাদ মিছিল আর কে বি কে হরিশ্চন্দ্র কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটিকে সংবর্ধনা দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে শিক্ষার্থীদের প্রতি রাষ্ট্রপতির আহবান বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

মোরেলগঞ্জে কৃষক দল নেতার বিরুদ্ধে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

  • প্রকাশিত সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ১৬ পড়েছেন

মোরেলগঞ্জ প্রতিনিধি ‌: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা কৃষক দলের সভাপতি জয়নাল আবেদীনের বিরুদ্ধে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি, বাড়িঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন উপজেলার খাউলিয়া ইউনিয়নের পঞ্চকরণিয়া এলাকার বাসিন্দা আবদুল খালেক হাওলাদার।

অভিযোগে আবদুল খালেক হাওলাদার উল্লেখ করেন, জয়নাল আবেদীন ১৫ থেকে ২০ জন লোক নিয়ে তাঁর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে দলীয় প্রভাব খাটিয়ে তাঁর বাড়িঘরে ভাঙচুর চালানো হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় তিনি ও তাঁর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগে উল্লেখ করেন।

লিখিত অভিযোগে আরও বলা হয়, জয়নাল আবেদীনের বিরুদ্ধে এলাকার অনেক মানুষ নির্যাতনের শিকার হয়েছেন। ভয়ে অনেকে তাঁর বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলার সাহস পান না। এ ছাড়া বিএনপির জ্যেষ্ঠ নেতাদের নামেও তিনি আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগকারীর দাবি। তাঁর কথাবার্তা ও কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আবদুল খালেক হাওলাদার অভিযোগের অনুলিপি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব, জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক, বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক, জেলা প্রশাসক, মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এবং মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সভাপতির কাছে পাঠিয়েছেন।

অভিযোগকারী জয়নাল আবেদীনকে সন্ত্রাসী ও চাঁদাবাজ আখ্যা দিয়ে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে তাঁর অত্যাচার থেকে এলাকাবাসীকে রক্ষা, নিরাপদে বসবাসের পরিবেশ নিশ্চিত এবং দলীয় সাংগঠনিক পদ থেকে তাঁকে অব্যাহতি দেওয়ার আহ্বান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT