
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের রামপাল উপজেলার একটি গুরুত্বপুর্ণ সড়কের উন্নয়ন কাজ ফেলে ঠিকাদার পাঁচ বছর ধরে লাপাত্তা রয়েছে। এ কারনে কয়েকটি এলাকার মানুণ চলাচলে ভোগান্তি পোহাচ্ছে। উপজেলা প্রকৌশল অধিদপ্তর উন্নয়ন কাজের দরপত্র বাতিল করে পুন. দরপত্র আহবানের সিদ্ধান্ত নিয়েছে।
রামপাল উপজেলা প্রকৌশল অধিদপ্তরের একটি সুত্র জানায় বিগত ২০২১-২০২২ অর্থ-বছরের এ উপজেলার উজলকুড় ইউনিয়নের ফয়লাহাট পানি উন্নয়ন বোর্ডের পোল্ডার থেকে খুলনা- মোংলা মহাসড়কের রনশেন বাসস্ট্যান্ড পর্যন্ত মাত্র এক কিলোমিটার সড়কের উন্নয়ন পরিবল্পনা হাতে নেয়া হয়। এ প্রকল্পের ব্যয় নির্ধারন করা হয় ৩২ লাখ টাকা। কাজের দায়িত্ব পান আমিরুল এন্টারপ্রাইজ নামের একটি নির্মাতা প্রতিষ্ঠান। পরবর্তীতে ওই প্রতিষ্ঠানটি কাজ না করে স্থানীয় মাহাবুবুর রহমান নামের এক ব্যক্তির কাছে হস্তান্তর করেন। তিনি কাজের শুরুতে সড়কের পুরাতন কার্পেটিং ও ইটেরখোয়া তুলে ফেলে বিগত পাঁচ বছর লাপাত্তা রয়েছে। এমন অবস্থায় গুরুত্বপুর্ণ এ সড়কে সাধারন মানুষ যানবাহন নিয়ে চলাচলে চরম ভোগান্তি পোহাচ্ছে।
এমন অবস্থায় সাধারন মানুষ যানবাহন নিয়ে চলাচল করতে থাকে। ধীরে ধীরে সড়কের ইটেরখোয়া ইঠে পুরো এক কিলোমিটার সড়কই খানা খন্দকে পরিনত হয়েছে। বর্ষা মৌসুমে এ সড়কে চলতে সাধারন মানুষ চরম ভোগান্তিতে পড়ে। এখন সড়কের খানা খন্দকে পানি জমে না থাকলেও খানা খন্দকের উপর দিয়ে সাধারন মানুষ চলাচলে ভোগান্তি পোহাচ্ছে। কেউ যানবাহন নিয়ে একবার এ সড়কে ঢুকলে তিনি আর দ্বিতীয় বার ঢোকেননা। বর্ষা মৌসুমে অসংখ্য যানবাহন সড়কে বিকল হয়ে যেখানে সেখানে পড়ে থাকতে দেখা গেছে। বেশির ভাগ ইটেরখোয়া উঠে সড়কের দুই পাশে ডোবায় পড়েছে। কোথাও কোথাও সড়কের দুই পাশের মাটি ভেঙ্গে হেজিং খুলে পড়েছে। এভাবে স্থানীয় মানুষ বিগত পাঁচ বছর ধরে চলাচলে ভোগান্তি পোহাচ্ছে। তারপরও সড়কের উন্নয়ন কাজ হচ্ছেনা।
স্থানীয় বাসিন্দারা জানান দক্ষিনাঞ্চলের সবচেয়ে বড় ব্যবসা কেন্দ্র ফয়লাহাট। এ কারনে দুর দরান্তের মানুষ এ সড়ক দিয়ে সহজে অল্প সময়ের মধ্যে এ বাজাওে যাতায়াত করেন। রনশেন, মিরাখালি , বেতকাটা, ভাগা, ঝনঝনিয়া, সিকি, কাদিরখোলা, মানিকনগর, সোনাকুড়, নবাবপুর, আদাঘাট, বর্নি, গৌরম্ভাসহ বিভিন্ন এলাকার মানুষ সহজে এ সড়ক দিয়ে ফয়লাহাট বাজারেআসা যাওয়া করেন । এছাড়া স্থানীয় কয়েকটি এলাকার স্কুলের ছাত্র-ছাত্রীরা আসা যাওয়া করে। শুস্ক মৌসুমে কোনোমতে খানা খন্দকের উপর দিয়ে পায়ে হেটে চলাচল করা গেলেও বর্ষা মৌসুমে এ সড়কে কেউ পা রাখতে সাহস পায়না। তখণ খুলনা-মোংলা মহাসড়ক দিয়ে অন্তত তিন কিলোমিটার পথ পাড়ি দিয়ে ফয়লাহট বাজারে আসতে হয়। এতে সময় অনেক বেশি লাগে। কেউ হঠাৎ অসুস্থ্য হয়ে পড়তে তাকে নিয়ে দ্রুত হাসপাতাল কিংবা স্থানীয় চিকিৎসকের কাছে সহজে নিয়ে যাওয়া যায়না।
স্থানীয় লোকজনের অভিযোগ বিগত পাঁচ বছর ধরে আমরা চলাচলে ভোগান্তি পোহাচ্ছি। তারপরও কেন এ গুরুত্বপুর্ণ সড়কটি সংস্কার হচ্ছেনা তা আমরা বুঝতে পারছিনা। তারা আরও বলেনঠিকাদার যদি কাজ না করে তাহলে তার সাথে করা চুক্তি বাতিল করে কেন নুতন ঠিকাদার নিয়োগ করা হচ্ছেনা? স্থানীয়রা বলেন উজেলা প্রকৌশল অধিদপ্তর ঠিকাদেরর সাথে করা চুক্তি বাতিল করে পুনরায় দরপত্র আহবান না করায় আমাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। তারা দ্রুত চুক্তি বাতিল করে পুনরায় দরপত্র আহবানের দাবী করেছেন। আগামী বর্ষা মৌসুমের আগে সড়কের উন্নয়ন কাজ শেষ করতে না পারলে আবারও ভোগান্তি পোহাতে হবে এমনটা মনে করেন স্থানীয়দের।
এ ব্যপারে রামপাল উপজেলা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী উজ্জল বাবু জানান ওই ঠিকাদেও সাথে আমাদের চুক্তি বাতিল হয়েছে। আমরা এখন পুনরায় দরপত্র আহবান করে নুতন কোনো ঠিকাদারকে এ সড়কের কাজের দায়িত্ব দেয়া হবে। সেই ভাবে আমরা কাজ করছি।
Leave a Reply