সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :
উজিরপুরে স্বেচ্ছাসেবক দলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান বাঘারপাড়ায় আগুনে পুড়ল ৫টি মুদি দোকান, ক্ষতি ৯০ লাখ টাকা খুলনায় শিক্ষা অফিসের হিসাবরক্ষক গুলিবিদ্ধ যশোরে কবিরাজ সেজে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ রোজার যে ১০ পণ্য আমদানিতে বিশেষ সুবিধা দিল কেন্দ্রীয় ব্যাংক কুয়াকাটায় ঘুরতে গিয়ে সূর্যাস্তের মতো নিভে গেল নারী চিকিৎসকের জীবনের আলো কেশবপুরে রঞ্জন হত্যা রহস্য উন্মোচন, পল্লী চিকিৎসকসহ দু’জন গ্রেফতার যশোর সীমান্তে ১৬ লাখ ৭০ হাজার টাকার চোরাচালানি মালামাল আটক যশোরে উইনকেরিক্সসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সুন্দরবনে আধিপত্য কমছে সুন্দরী গাছের, জায়গা নিচ্ছে কাঁকড়া, গেওয়া

রামপালে ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিত সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ২০ পড়েছেন

​রামপাল (বাগেরহাট) প্রতিনিধি: ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বাগেরহাটের রামপালে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

​দিবসটির তাৎপর্য তুলে ধরে আয়োজিত এই কর্মসূচিতে রামপাল উপজেলা এবং বাগেরহাট জেলার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

​র‍্যালিতে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সমন্বয়ক ও সাবেক সভাপতি এম এ সালাম, বাগেরহাট পৌর বিএনপির সভাপতি শাহেদ আলী রবি, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোজাফফর আলম, এবং সাবেক মোংলা পৌর মেয়র ও বিএনপি সভাপতি জুলফিকার আলী।

​এছাড়া রামপাল উপজেলা বিএনপির সভাপতি আলহাজ হাফিজুর রহমান তুহিন, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাবু এবং সাংগঠনিক সম্পাদক আল আমিন-এর নেতৃত্বে র‍্যালিতে স্থানীয় নেতাকর্মীদের ঢল নামে।

​এ সময় রামপাল উপজেলাসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল এবং অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী খণ্ড খণ্ড মিছিল নিয়ে র‍্যালিতে অংশ নেন। নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে রামপালের প্রধান প্রধান সড়ক।

​র‍্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’-এর ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, এই দিনটি আমাদের জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের প্রেরণা জোগায়। তারা দেশের বর্তমান পরিস্থিতিতে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে যেকোনো চক্রান্ত মোকাবেলার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT